

আল্লাহ তা'আলা মানব ও জ্বীন জাতিকে একমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাই মানুষের খাওয়া-দাওয়া, চলাফেরা এবং দৈনন্দিন প্রতিটি কাজ যেন সৃষ্টিকর্তার ইবাদতে পরিগণিত হয়, এ বিষয়ে খেয়াল রেখে উলামা-হযরতগণ কুরআন-হাদীস ও সাহাবাগণের আমল থেকে বহু দু'আ-দুরুদ কিতাবাকারে সংকলন করেছেন। এর ধারাবাহিকতায়, বর্তমান সময়ে পাক-ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন শায়খুল ইসলাম আল্লামা মুফতী তাকী উসমানী দা.বা. "پور نور دعائيں" নামক পুস্তকটি সংকলন করেছেন। এটি কুরআন-হাদীস ও সাহাবাগণের আমল থেকে নেওয়া দু'আসমূহের একটি খুবই গুরুত্বপূর্ণ পুস্তক। যেহেতু কিতাবটি উর্দূ ভাষায় রচিত, তাই বাংলা ভাষাভাষী সাধারণ মানুষের জন্য এর থেকে উপকার হাসিল করা খুবই কষ্টসাধ্য ব্যাপার।