

প্রকৃতি কুয়াশাচ্ছন্ন। ঘাসে ঘাসে শিশির জমেছে। গাছের পাতায়, ঘরের চালে, বড় বড় অট্টালিকার ছাদে নীহার পড়ছে। হিমেল হাওয়া হিম-ঠান্ডা তুহিনের মতো, প্রকৃতির মাঝে শুধু তুষার-বৃষ্টির কমতি। ডিসেম্বর মানে শিশির কুয়াশা। থার্টিফার্স্ট নাইট মানেও শিশির কুয়াশা। এজন্যই থার্টিফার্স্ট নাইট অফ শিশির কুয়াশা। প্রকৃতির সাথে রচিত চরিত্রের এক অন্যরকম সামঞ্জস্যতা। স্মৃতিদের স্মৃতি করে রাখা উচিত। যাদের দ্বারা বুনো ওল বাঘা তেঁতুল পঠিত, শুধুমাত্র তাদের জন্য রচনা হলো— থার্টিফার্স্ট নাইট অফ শিশির কুয়াশা। এটা কোনো গল্প নয়, এটা আবেগ… ওরা ভোলার নয়, ওরা স্মৃতির…
"বহু বহুদিন পর আবার একটু কুয়াশা শিশিরকে পড়লাম... আমার পড়া সবচেয়ে অন্যরকম জুটি হলো তারা... একে অন্যের সাথে ঝগড়া করা, চুলোচুলি করা, পরিশেষে এক বুক বিশ্বাস,ভরসা, ভালোবাসা নিয়ে একে অন্যকে আগলে রাখার মধ্যে শিশির আর কুয়াশা সব সময় বেস্ট...😌🌷"
vison shundor 😊💝
Read all reviews on the Boitoi app
বহু বহুদিন পর আবার একটু কুয়াশা শিশিরকে পড়লাম... আমার পড়া সবচেয়ে অন্যরকম জুটি হলো তারা... একে অন্যের সাথে ঝগড়া করা, চুলোচুলি করা, পরিশেষে এক বুক বিশ্বাস,ভরসা, ভালোবাসা নিয়ে একে অন্যকে আগলে রাখার মধ্যে শিশির আর কুয়াশা সব সময় বেস্ট...😌🌷
ek kothai darun
বরাবরই শিশির কুয়াশা আমার খুব পছন্দের আর সাথে যদি থাকে নিহার শশী তাহলে তো জমে ক্ষীর🥹। খুব খুব সুন্দর ছিল 🫶। অপেক্ষা ছিলাম কবে কিনবো আজ কিনেই পড়ে শুরু করলাম। বরাবরের মতোই মুগ্ধ আমি। তাদের পরিবার, সম্পর্ক সব দিক দিয়েই মুগ্ধ আমি। ধন্যবাদ তোমাকে এতো সুন্দর করে শিশির কুয়াশা কে লেখার জন্য। ভালোবাসা নিও❤️
শিশির-কুয়াশা সবচেয়ে ইউনিক জুটি।যাদের সবকিছুতেই ভিন্নতা ধরা দেয়।এই ভিন্নতার জন্যই তারা বিশেষ। রেড ওয়াইন! নামের মধ্যে কিছু একটা আছে একদম অন্যরকম অনুভূতি দেওয়ার মতো। নীহার-শশীর জীবনের আফসোসটা এবার মিটে যাক।ওরা পরিপূর্ণ রূপে ধরা দিক। হিম,,,ওর জীবনের পূর্ণতাটা হয়তো আমাদের কল্পনায় সাজাতে হবে।সেটাই হোক। তবে পুরো গল্পের মধ্যে বিশেষ আকর্ষণীয় অংশ ছিল কুজ্ঝ আর বর্ষনের! ওরা এখন থেকেই যেন একে অপরের পরিপূরক। কুজ্ঝকে নিজের কাছে রাখতে কি বুদ্ধিটাই না করলো বর্ষন। শিশিরের মতো আমারো এখন বলতে ইচ্ছা করছে এটা হলো একটা নেশার গল্প।এদের নিয়ে যতোই পড়ি নেশা যেন কাটে নাহ।
শিশির🤍 কুয়াশা আজ কারোর "রেড ওয়াইন " না বল্লে🥹 আচ্ছা রোজা আপু, তুমি শিশির কুয়াশা কে লেখার সময় কোন নেশাদব্য ব্যবহার করো গো? এদের পড়তে আসলেই নেশা ধরে যায় আমার। এতটা অনুভব এতটা যত্ন, এতটা ভালোলাগা ছেয়ে যায় এদের প্রতি আমায় বলার মতো নয়। শিশির কুয়াশা কে নিয়ে যত শব্দ ই বলি না কেন তৃপ্তি পায় নাহ।মনে হয় সবটা গুছিয়ে বলে উঠতে পারিনি। তোমার লেখা পড়ার জন্য হাজার হাজার পাঠক না হলেও তুমি জিতে গিয়েছো।কারণ এই শিশির কুয়াশা সত্তা শুধু কল্পনায় নয় বাস্তবে আমাদের মধ্যে দাপিয়ে বেড়ায়। এই যে এই শীতে ঘাসে ঘাসে শিশির বিন্দু জমে থাকে। সেই টায় কুয়াশার শিশির। দুজন কেমন একে অপরকে আষ্টেপৃষ্ঠে জরিয়ে রাখে। এমন ভাবেই শিশির কুয়াশার সত্তা আজীবন থেকে যাবে।ওরা মুছবার নয়। অন্য সব কাল্পনিক অস্তিত্বের সত্তা নিভে গেলও শিশির কুয়াশার সত্তা নিভে যাওয়ার নয়। বছর বছর রয়ে যাবে এই শিশির কুয়াশা নামক স্নিগ্ধময় একটি সত্তা🤍🖤 ... শিশির কুয়াশা মানেই ইউনিক কিছু। তারা যদি বিয়ে পরেও ঝগড়া মারামারি চুলোচুলি না করতো তাহলে তারা কেমন ফিকে হয়ে যেত।তারা তাদের সত্তা ধরে রেখেছে বলেই তারা ইউনিক। এই যে পাহাড়ের চূড়ায় উঠে তাদের করা প্রতি টি জিনিস ছিল ইউনিক।যা অন্য রা এখন ও করে নি। এই ইউনিক জুটি কে কেউ যেন কখনও পিছু ফেলতে না পারে। তারা তাদের সত্তার মতো দাপিয়ে বেড়াক পৃথিবীর বুকে ও আমাদের পাঠক সমাজের মনে। ... এই ইবুক টা পড়েও কাঁদলাম যেমন টা মালিথা ভিলার একটা জায়গা পড়ে কেঁদে ছিলাম। মা ছাড়া পৃথিবী টায় অসহায়। আর এমন একটা দিন যে দিন মায়ের গর্ভ থেকে জন্ম নিলো এই ধরনীতে সেই দিন ই মা নামক শান্তি জায়গায় টা সে পেল নাহ। এটার মতো কষ্টের কিছু হয়? পরর্বতী সময় তে সেই দিনটায় মা নামক জননী কে দেখতে না পারার কষ্ট টা যে কি পরিমাণের বিষাক্ত অনুভূতি দেয়। সেটাই যাদের বাবা মা নেই তারায় বুঝতে পারে। .. নীহার শশী যারা একটা আদর আদর জুটি। স্নিগ্ধ ময় অনুভবে তাদের একটায় কমতি। একটা সন্তানের। একটা স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় পূর্নতা হলো একটা সন্তান । যদি সেই সন্তান ই না থাকে তাহলে তারা হয়ে যায় অপরিপূর্ণ। কিন্তু নীহার এর বিচক্ষণতা টা মন কাড়ে সর্বপরি। এই যে কত সুন্দর করে শশী কে শাসন করা আবার আগলে রাখা। এটা কতজন পারে? নিঃসন্তান তারা তাও কখনও বউ কে কটুকথা শোনানোর ধারেই যায় নাহ। আসলেই মালিথা ভিলা কোন পুরুষের এমন গুন নেই। তারা এক একটা রত্ম। আমিও দোয়া করি তারা খুশি থাক🤍 থার্টি ফাস্ট নাইট অপ শিশির কুয়াশা এই ইবুক টা অসাধারণ সুন্দর ছিল। ৩১ ডিসেম্বর মানেই শিশির কুয়াশা। 🤍🖤
শিশির কুয়াশাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। এরা দুজন সবেতেই সেরা - এদের সম্পর্ক, চুলোচুলি, ঝগড়া, ভালোবাসা। খুব সাধারণের মধ্যেও কি করে অসাধারণ হয়ে থাকতে হয়, এটা এরা কি অসম্ভব ভাবে দেখিয়ে দেয় প্রত্যেক বার। আর এবারে সথে রয়েছে আমার আরেক খুব প্রিয় জুটি - নীহার ও শশী। সব মিলিয়ে অসাধারণ। নতুন বছরের এর চাইতে ভালো শুরু সম্ভবত হতো না।