

লাভার বয় রিপন। তার দশটা নয়, পাঁচটা নয়, একটামাত্র গার্লফ্রেন্ড - নিতু। দূর থেকে দেখে মনে হবে, আহারে! কী সুন্দর যুগল, প্রেমে একজন পাগল আরেকজন পাগলি। ব্যস, এইটুকু পর্যন্ত ঠিক আছে। লাইলি-মজনু, শিরিন-ফরহাদ, মমতাজ-শাহজাহানের মতো ময়মুরুব্বিদের সঙ্গে এদের মেলাতে যাবেন না। কেননা এই যুগলদের কাণ্ডকীর্তি আবার মোটেও স্বাভাবিক নয়। রোজকার জীবনে একটু আধটু অঘটন না ঘটালে তাদের কলিজায় শান্তি মেলে না। একেকটি ঘটনা যেন পিলে চমকে দেয়। স্বল্প সময়ের জন্য এদের দুষ্টু-মিষ্টি দুনিয়ায় সবার আমন্ত্রণ রইল।
দারুন 🖤🖤
Read all reviews on the Boitoi app