

যখনই কোন জনপদে জুলুম, অত্যাচার, অবিচার, অন্যায় ও লুটপাটের রাজনীতি বেড়ে যায়, তখনই কোন না কোন দ্রোহের আগুন জ্বলে ওঠে। এটাই নিয়তির লিখন, এটাই বিধির বিধান। ঘনঘোর অমাবস্যার রাতে যখন জীবন-সাগর উথাল-পাতাল হয়ে ওঠে, তখনই চেতনার আকাশে শুকতারা পথ দেখায়। আমাদের শরিফ ওসমান হাদী হলেন সেই পাঞ্জেরী, যিনি একদিনে জন্ম নেননি; বরং তিল তিল যন্ত্রনা, বঞ্চনা ও অত্যাচারের কারণে হাদীদের বুকে আগুন জ্বলে ওঠে। হাদী কোন রাজনৈতিক দলে যোগ দেননি, বরং নিজে স্বতন্ত্রভাবে আসন্ন নির্বাচনে দাঁড়িয়ে মানুষের দুয়ারে দুয়ারে গেছেন এবং নির্বাচনী খরচ চালানোর জন্য মানুষের অর্থে কার্যক্রম পরিচালনা করেছেন।