

শীতের কুয়াশায় ঢাকা এক রাতের ট্রেন। স্টেশনে ট্রেন আসে, থামে। কিন্তু কেউ নামে না। সব যাত্রীর মুখ অচেনা। মাঝে মাঝে কেউ কেউ ট্রেনে উঠে। কিন্তু তারা কেউই যেনো পুরো মানুষ নয়। রাশেদ ভেবেছিল, ওর আসতে একটু দেরি হয়ে গেছে। কিন্তু রাতের ট্রেনটায় সময় যেনো থেমে গেছে। আর ট্রেনে থাকা অচেনা মুখগুলো যেনো ধীরে ধীরে ভয়ের আভাস দিয়ে যায়। যেনো ফিসফিসিয়ে বলে যাচ্ছে,সব ট্রেন গন্তব্যে পৌঁছায় না। এই সেই ট্রেন, যেখানে স্মৃতি মানে মৃতের কফিন, স্টেশন মানে অচিহ্নিত সমাধি, আর রেজিস্ট্রার খাতায় একটি নাম লেখা মানেই হয়তো আরেকটা রাত বেঁচে থাকা।
দারুণ লেগেছে পড়ে।
Read all reviews on the Boitoi app