

এটি একটি ছোট্ট কবিতা যা ইসলাম ধর্মের একটি বিশেষ চরিত্রকে কেন্দ্র করে লেখা। এখানে তার আগমনের প্রতি লেখকের আগ্রহ ফুটে উঠেছে। লেখক স্পষ্টভাবে জানে না যে, মাহাদী কবে আসবে। তবে সে বিভিন্ন তথ্য থেকে এ সম্পর্কে কিছুটা ধারনা পেয়েছে যা গুটি-গুটি ছন্দে লেখক তুলে ধরেছেন। যখন ফুরাত নদী শুকিয়ে যাবে, নারীরা এগিয়ে থাকবে আর পুরুষরা দূর্বল হয়ে পড়বে,পৃথিবীতে একটাও কুঁড়ে ঘর থাকবে না কেবল পাহাড়ের ন্যায় দালান থাকবে আর কোনো গরীর মানুষ খুঁজে পাওয়া যাবে না ফলে যাকাত নামক ইবাদতটি ফলপ্রসূ হবে না, মসজিদের মুয়াজ্জিন হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, নামাজের প্রতি সবাই উদাসীন হবে, শিশুরা ঘরবন্দী জীবন-যাপন করবে, অশ্বীলতা এতো পরিমানে বেড়ে যাবে যে, মা-বোনের সম্পর্ক ভুলে গিয়ে সবাই খারাপ কাজে লিপ্ত হবে, গান-বাজনা হালালে রুপ নিবে, চারিদিকে যখন অশান্তি বিরাজ করবে এবং অপচয় বৃদ্ধি পাবে ঠিক তখন কিয়ামতের পর্যায় শুরু হয়েছে বলে ধরে নিতে হবে। সুতরাং তখন মাহাদীর আগমণও নিকটে হবে। এটাই মূলত কবিতার সারমর্ম। এখানে বর্ণিত হওয়া কোনো ভুল-বেয়াদবির জন্য লেখক ক্ষমা চেয়ে নিচ্ছে;( অনুগ্রহ করে মাফ করে দিয়েন )