
"অনন্যা শিকদার! আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ! উইল ইউ স্টে উইথ মি?" অনন্যা ফোন ধরতেই এমন একটা কথা শুনবে, কখনো ভাবতেও পারেনি। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলো। কিন্তু ওর বুকের ভেতরটা তীব্র আওয়াজ করে উঠলো। কৌশিক স্যারের সেই নেশালো কণ্ঠ শুনে অনন্যা হ্যাঁ বলে দিতে নিয়েছিল। কিন্তু সবশেষে নিজেকে সামাল দিলো। ফোনটা কানে চেপে ধরে রেখে বললো, "বিয়ে করুন আমাকে।" এবার কৌশিকের চমকের পালা। সে ফোনটা হাতে ধরে রেখেই থেমে রইলো। অনন্যার মুখে বিয়ের কথা শুনে চমকে উঠবে না, তা হয় নাকি? সেও চমকে উঠেছে। কৌশিক ভেবেছিল, অনন্যা এই বিষয় নিয়েও ভীষণ চিন্তা করবে, শেষে গিয়ে না করে দিবে। কিন্তু এমন কিছু হলো না। অনন্যা সোজা বিয়ের প্রস্তাব দিলো? দুজনের শ্বাস আদান-প্রদানের শব্দ বাতাসে মিলেমিশে একাকার হয়ে গেলো। একে অপরের সাথে দূরে থেকেও কোনোভাবে মিলিত হয়ে গেলো। কৌশিক ফিসফিসিয়ে বললো, "করবো। কবে, কীভাবে, কোথায় করতে হবে, বলো শুধু তুমি।" অনন্যা না হেসে পারলো না। কৌশিক অনন্যার হাসি শুনতে পেয়ে ভ্রু কুঞ্চিত করে বললো, "কী? হাসছো কেন?" "এভাবে বিয়ে হয় না, মিস্টার। দুই পরিবারের সম্মতি দরকার হয়।" "সম্মতি? আমরা রাজি আছি, এটাই কি যথেষ্ট নয়?"