

ইবলিশ বলল," হে আল্লাহ! আমাকে সেই দিবস পর্যন্ত অবকাশ দিন,যেদিন সমস্ত সৃষ্টি পুনরায় জীবিত করে কবর থেকে উঠানো হবে।" আল্লাহ পাক বললেন, "সেই নির্দিষ্ট সময়ের দিন পর্যন্ত তোকে অবকাশ দেয়া হলো।" ইবলিশ বললো,"হে আল্লাহ! যেহেতু আমার পথ বন্ধ করে দিলেন তাই এখন আমি অবশ্যই এরূপ করবো যে পৃথিবীতে তাদের জন্য প্রবঞ্চনামূলক শোভা ও সৌন্দর্য প্রকাশ করে দিব এবং অবশ্যই তাদেরকে বিভ্রান্ত করে দেব। তবে তাদের মধ্য হতে যারা আপনার খাঁটি বান্দা তারা আমার ধোঁকায় পড়বে না।" আল্লাহ পাক বললেন," এটাই আমার সরল পথ, যা আমার কাছ থেকে অবতীর্ণ।যারা আমার খাঁটি বান্দা তাদের উপর তোর কোন ধোঁকাবাজি চলবে না,শুধু ওই সমস্ত লোকেদের উপর চলবে যারা ইবাদতের পথ থেকে বিভ্রান্ত হয়েছে এবং তাদের সকলের জন্য দোযখের আজাবের প্রতিশ্রুতি রয়েছে।" [সূরা হিজর আয়াত: ৩২-৪৩]