
“আমি আর মৃত্যুকে ভয় পাই না, আজকে আমার মৃত্যু ভয় কেটে গেছে। আমি বাঁচবো কি-না জানি না, যদি মরে যাই তাহলে তো গেলামই আর যদি বেঁচে থাকি, আমি আর তোমার কাছে ফিরবো না, কোনোদিনও না। তোমার কাছে না ফেরার অপরাধে যদি তুমি আমাকে মৃত্যুদণ্ড দাও, আমি সেটাই মেনে নেবো, তবুও তোমার কাছে ফিরবো না।” শ্রবণ শক্ত করে চেপে ধরে সোহার হাত। সোহা কান্না বন্ধ করার চেষ্টা করে করুণ সুরে বলে, “কেন ভালোবাসলে না আমায়? আমি তো কোনো দোষ করিনি, আমি তোমার কোনো ক্ষতি করিনি, তবুও কেন এত কষ্ট দিলে আমায়?” একটু চুপ করে লম্বা শ্বাস টেনে নিয়ে বলে, “তুমি নিজের সন্তানকে ভালোবাসলে অথচ নিজের সন্তানের মাকে ভালোবাসলে না। তুমি আমার সঙ্গে কতকিছু করেছো, আমি তবুও তোমাকে ভালোবেসেছি, তোমার সবকিছু মেনে নিয়েছি, অথচ আমি তোমার সঙ্গে কিছুই করিনি, তবুও তুমি আমাকে ভালোবাসোনি। একটু তো ভালোবাসতে পারতে, কেন বাসলে না?”
"গল্পটি ভীষণ সুন্দর হয়েছে।দিনশেষে মান অভিমানের পালা শেষ করে শ্রবণ ও সোহা এক হয়েছে।শ্রবণ তার বহুদিনের রাগ,ঘৃণা যার যোগ্য সোহা ছিল না তবুও পেয়েছে সেসবের ইতি টেনে সোহাকে নিজের বুকের বা পাশে জায়গা দিয়েছে।মেনে নিয়েছে সোহার প্রতি নিজের ভালোবাসা।গল্পটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো।ভীষণ সুন্দর শব্দচয়ন,বাক্য গঠন।বরাবরের মতোই তোমার লেখনীর মায়ায় মুখ থুবড়ে পড়লাম।ভালোবাসা নিও🫶🏻"
আমার কাছে বেশ ভালো লাগলো।
Read all reviews on the Boitoi app
গল্পটি ভীষণ সুন্দর হয়েছে।দিনশেষে মান অভিমানের পালা শেষ করে শ্রবণ ও সোহা এক হয়েছে।শ্রবণ তার বহুদিনের রাগ,ঘৃণা যার যোগ্য সোহা ছিল না তবুও পেয়েছে সেসবের ইতি টেনে সোহাকে নিজের বুকের বা পাশে জায়গা দিয়েছে।মেনে নিয়েছে সোহার প্রতি নিজের ভালোবাসা।গল্পটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো।ভীষণ সুন্দর শব্দচয়ন,বাক্য গঠন।বরাবরের মতোই তোমার লেখনীর মায়ায় মুখ থুবড়ে পড়লাম।ভালোবাসা নিও🫶🏻
ভালোবাসি তোমায়, সত্যি ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি। আমাকে খু*ন করে ফেললেও তোমাকেই ভালোবাসব।মৃত্যুর শেষ প্রান্তে দাঁড়িয়েও তোমাকে ভালোবাসি বলবো..... ওদের এই ভালোবাসা থাকুক সারাজীবন। গল্প গুলো এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো তুমি কি বলব আর🤗🌸 তোমার প্রতিটা গল্প আর চরিত্র আমার ভীষণ প্রিয়। গল্প শেষ হলেও তোমার লেখা প্রতিটি চরিত্র মনে আছে আমার। আর এই "দিশেহারা" গল্পটা ভীষণ প্রিয় হয়ে গেসে আমার 💙🌸 ভালোবাসা তোমাকে সানা আপু 🌸 গল্পের রেটিং ১০/১০, পারলে ১০০ই দিতাম 🦋💘
অনেক সুন্দর একটা গল্প
অনেক সুন্দর হয়েছে আপু
সুন্দর 😊
ভীষণ সুন্দর একটা গল্প। ধন্যবাদ আপু এত সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য।❤️❤️
আপু গো আপু কি দিলা 😍 তুমিতো আমাকেই দিশেহারা করে দিলা 😫 বিশ্বাস করো পর্ব ৭ পর্যন্ত আমি কান্নাই থামাতে পারছিলাম না 😭😭😭 কেঁদেই যাচ্ছিলাম,,, নাকের পানি, চোখের পানি একত্রে পরতেছিল ,,, সবকিছু যেন আমার সামনে আমি দেখতে পাচ্ছিলাম,, ধন্যবাদ তোমাকে আমাদের এতো সুন্দর একটা গল্প উপহার দেয়ার জন্য 🥰😘 আশা করি এমন সুন্দর সুন্দর গল্প আমরা আরো পাবো 🥰 Overall 10/10 👍
সানা আপুর গল্প গুলো ভীষণ সুন্দর। দিশেহারা গল্পটা আমার খুব পছন্দের একটা গল্প। ধন্যবাদ আপু এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য।😊
লেখিকা সানা আপুর সব গল্প আমার সবসময়ই ভীষণ ভালো লাগে... মনে হয় কারো জীবনের বাস্তব ঘটনা গুলোই গল্প আকারে পড়ি তার লেখা গল্প গুলো তে.. একটা লেখিকার কল্পনা শক্তি ঠিক কতোটা চমৎকার হতে পারে, সেটা সানা আপুর গল্প পড়লে বোঝা যায়..। "দিশেহারা" গল্প টা আপুর ফেসবুক পেইজের টাও সুন্দর হচ্ছে, এবং ই-বুক গল্প টাও অসাধারণ সুন্দর হয়েছে... অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা এবং দোয়া রইলো লেখিকা সানা আপুর জন্য 💖...