
“দুদিন পর রুদ্রর সাথে তোর বিয়ে হবে। তুই এখনো ওকে ভাই বলে ডাকিস কেন?" নবনী নাক-মুখ কুঁচকে নাজমা বেগমের দিকে তাকাল। ভ্রুজোড়া কুঁচকে বলল, "তাহলে কী বলব?" "কিছু বলতে হবে না। কিন্তু ভাই ডাকবি না আর। মানুষ শুনলে কী বলবে?" "এতদিন তো মানুষ কিছু বলেনি, মা।" "এতদিন তো আর রুদ্র তোর স্বামী ছিল না।" "রুদ্র ভাইয়া এখনো আমার স্বামী না।" "হয়নি। হয়ে যাবে। কিন্তু তুই আবার ভাই ডাকলি কেন?" নবনী হতাশ হয়ে বলল, "সরি।" "তুই আবার ওকে তুই বলেও ডাকিস। এখন থেকে আর তুই ডাকা যাবে না।" "কেন? তুই ডাকলেও কি মানুষ মন্দ বলবে?" "হ্যাঁ। আর শোন..." নাজমা বেগমের কথা সম্পূর্ণ হলো না। তার আগেই রান্নাঘরে তরকারি পুড়ে যাওয়ার গন্ধ পেয়ে তিনি ছুটে চলে গেলেন। নবনী দীর্ঘশ্বাস নিয়ে তাকিয়ে রইল দরজার পানে। বিয়েতে এত বিধি-নিষেধ থাকে? তা থাকগে! কিন্তু সে তো রুদ্রকে বিয়ে করতে চায়নি। যাকে এতদিন ভাইয়ের নজরে দেখে এসেছে, তাকে কীভাবে বিয়ে করা সম্ভব? অবশ্য নিজের মায়ের পেটের আপন ভাইয়ের জায়গা সে কখনোই রুদ্রকে দেয়নি। তবুও বিষয়টা নবনীর একদমই ভালো লাগছে না। নেহাৎ ফুপি অসুস্থ এবং বাবার কাছে এমন আবদার করে বসল যে, বাবাও আর না করতে পারেনি; এমনকি নবনী নিজেও না। কিন্তু রুদ্র ভাই তো চাইলেই পারত না করতে। পারত না? নবনী চোখের পলক ফেলতেই রুদ্র দরজার সামনে এসে দাঁড়াল। হঠাৎ এমন আগমনে নবনী কিছুটা হকচকিয়ে গেলেও রুদ্র একদম স্থির। তবে তার চোখে-মুখে একটু যেন বিরক্তির ছাপ। বিরক্তিমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, "দিন-দুপুরে কি ভূত দেখেছিস? এরকম হুটহাট আঁতকে উঠিস কেন?" নবনী মনে মনে বলল, "তুই ভূতের চেয়ে কম কী? একটা সাদা আলখাল্লা পরিয়ে মুখে একগাদা পাউডার মেখে দিলেই হবে। হাইটও মাশ-আল্লাহ্, আইফেল টাওয়ারের মতো তো আছেই!" নবনীকে এরকম চুপ করে তাকিয়ে থাকতে দেখে রুদ্র বিরক্ত হয়ে বলল, "বলদের মতো এরকম তাকিয়ে আছিস কেন? কথা বলতে পারিস না?" "আমি বলদ না। একদম বলদ বলবি না আমাকে।" "তুই বলদ না হলে কী?" "তোর বউ।" রুদ্র তাচ্ছিল্যের সুরে বলল, "আসছে আমার বউ!"
"এটা এতো সুন্দর 🥹 অনেকদিন পর কোনো গল্প পড়ে মনটা ভালো হলো। অজগর মামার কাহিনি টুকুতে ভীষণ হেসেছি।😆 সব মিলিয়ে পয়সা উসুল🥰"
valo hoyeche
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর ছিল গল্পটা💗🌸
অসাধারণ সুন্দর আর প্রিয়া আপুর লেখা তো বরাবর সুন্দর
ছোট গল্প হিসেবে আমার কাছে এটি ভীষণ ভালো লেগেছে😊💖
মিষ্টি ময় ভালোবাসা অসাধারণ গল্প
গল্পটা সুন্দর ছিল কিন্তু তাদের ভালোবাসা গভীর ভাবে তোলে ধরলে আরো ভালো হতো। তারপরও ছোট গল্প হিসেবে ভালো আছে 👍🏻
এটা এতো সুন্দর 🥹 অনেকদিন পর কোনো গল্প পড়ে মনটা ভালো হলো। অজগর মামার কাহিনি টুকুতে ভীষণ হেসেছি।😆 সব মিলিয়ে পয়সা উসুল🥰
শেষটা অসাধারণ সুন্দর ❤️
খুবই সুন্দর লাগলো 🥰
দারুণ ছিলো গল্পটা! সাধারণ প্লটের অসাধারণ একটা গল্প! ❤️🖤