

একটি চিরচেনা ঘর ছেড়ে অজানা এক ঠিকানায় পা রাখা—একটু ভয় আর অনেকটা অনিশ্চয়তা। আরিশার সেই নবোঢ়া জীবনের শুরুটা ছিল কুয়াশাচ্ছন্ন। কিন্তু ভোরের সূর্যের মতো আবরারের শান্ত উপস্থিতি সেই কুয়াশা ছিঁড়ে নিয়ে এলো এক নতুন ভোর। মেজো খালার কটু কথা থেকে শুরু করে জাওশেদের কুটিল চাহনি—প্রতিটি প্রতিকূলতা আরিশাকে পরিণত করেছে, আর আবরারকে করেছে তার পরম আশ্রয়। এটি কেবল এক জোড়া মানুষের এক ছাদের নিচে বসবাসের গল্প নয়, বরং এক (নবোঢ়া) নববধূর 'গৃহবধূ' হয়ে ওঠার এক পবিত্র মনস্তাত্ত্বিক রূপান্তর। যেখানে ভালোবাসা মানে কেবল মায়া নয়, ভালোবাসা মানে একে অপরের জান্নাতের সাথী হওয়া।" —নবোঢ়া (উপন্যাসিকা) —শাহরিয়ার সোহাগ (আদর)