

বাহাদুর শাহ পার্কে সিপাহী বিদ্রোহের সূচনাকারী মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচনের দিনে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। সেই ঘটনার সূত্র ধরে বেরিয়ে এলো আরও কিছু চাঞ্চল্যকর তথ্য এবং সম্পর্কের জটিল সব সমীকরণ। এর ভেতর ঢাকার জাতীয় জাদুঘর থেকে খোয়া গেল মহামূল্যবান এক ঐতিহাসিক সম্পদ। শহর জুড়ে ভয়ংকর সব চরিত্রের আনাগোনা আর ভয়াল নৃশংসতা। একের পর এক ঘটে যাওয়া অপরাধের কিনারা করতে পারবে ইন্সপেক্টর লাবণী?