

আল কুরআনের দারস’ কোনো নিছক আয়োজন নয়, কোনো কল্পনাপ্রসূত ফ্যান্টাসি নয়—এটি এক জীবন্ত আন্দোলন। শাইখ তার দারসে বারবার আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, যেন আমরা কেবল আবেগঘন পাঠে তৃপ্ত না হই, যেন হারিয়ে না যাই কোনো কল্পিত জগতে। এই দারসের মূল উদ্দেশ্যই ছিল জাগরণ। প্রতিটি দারসে শাইখ সেই জাগরণের আযান বারবার উচ্চারণ করেছেন। ইনশাআল্লাহ, এই দারসের প্রতিটি স্তরে আমরা সেই আহ্বানের প্রতিধ্বনি খুঁজে পাব। সাধারণ তাফসির ও আল কুরআনের দারসের মৌলিক পার্থক্য এখানেই—এই দারস কেবল ব্যাখ্যা নয়, এটি পরিবর্তনের ডাক। বক্ষ্যমাণ গ্রন্থ আমাদের সেই সত্যই স্পষ্ট করে তুলে ধরবে।