
السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين صلى الله عليه وسلم جزاك الله خيرا في الدنيا والاخره الحمد لله رب العالمين صلى الله عليه وسلم কেন এই সিরিজ? কেন এই সিরিজের নাম “হিদায়াত এর পথে যাত্রা”? দ্বীনের পথে ফেরার পর আমরা কোনো কূলকিনারা খুঁজে পাই না। কী করব, কীভাবে করা উচিত, কোনটা ভুল, কোনটা সঠিক, এত পথ, এত মত—কোনো কিছুই বুঝতে পারি না। বোনেরা এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্ম, এক কোর্স থেকে অন্য কোর্সে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু সমাধান কি আদৌ মিলছে? কেন আমরা সমাধান খুঁজে পাচ্ছি না? সমস্যার সমাধানই বা কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আল্লাহ পাক এই সিরিজটি শুরু করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা যেন সহজে এ বিষয়গুলো বুঝতে পারি। যেকোনো প্রয়োজনে একমাত্র আল্লাহ পাকের দিকেই ছুটে যেতে পারি। যেকোনো সমস্যায় এদিক-সেদিক অমুক-তমুকের সাথে যোগাযোগ করতে হবে—এই চিন্তা থেকে বের হয়ে এসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার সাথেই যে যোগাযোগ করতে হবে, সেটা যেন বুঝতে পারি—ইনশাআল্লাহ, এজন্যই এই সিরিজ। গুগল ড্রাইভ লিংক: https://drive.google.com/file/d/1GsDh8I3CE7qaBPIfPdBZoQZxgMWoI1i6/view?usp=drivesdk হিদায়াত এর পথে যাত্রা চ্যানেল: https://t.me/+Yfj2OW6stHxkMzJl https://t.me/hidayet_er_pothe_jatra Facebook Page: https://www.facebook.com/61578687004963/posts/pfbid0wTJauaHBXLAyGrzyVAkhpHxH2DBkD5znfYQJ3XZrZWLkcNmeUL6rjWaFVKJE8Edsl/ What's App Channel: https://whatsapp.com/channel/0029VbBei9r6mYPNeYJaRR3V