

সারা দেশে একের পর এক ঘটে যাচ্ছে ভয়ংকর হত্যা প্রচেষ্টা। হত্যার চেষ্টাকারীরা ঘটনাস্থলে ফেলে যাচ্ছে রক্তমাখা লোহার তার। যে মেয়েগুলো কোনো রকমে বেঁচে যাচ্ছে অথবা খুন হচ্ছে, তাদের সঙ্গে সিলেটের একটি প্রতিষ্ঠানের কী সম্পর্ক? ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে চট্টগ্রাম— আতঙ্ক ছড়িয়ে পড়ছে চারদিকে। ইন্সপেক্টর লাবণি আর টিম অলাতদন্ত কি পারবে অপরাধীকে ধরতে? ইন্সপেক্টর লাবণির জন্য পাগল এই মেজর তীব্র চৌধুরীই বা কোথা থেকে এলেন? তিনি কি সফল হবেন ইন্সপেক্টর লাবণীর পাথর-প্রবণ মন জয় করতে?