

দ্য শেফার্ডস ওয়ে। মেষপালকের পথ। জীবনের পথে ও নেতৃত্বের আঙ্গিনায় সফলতার জন্য অমূল্য কিছু পরামর্শ এই গ্রন্থে আলোচনা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো এমন একটি পৃথিবী গড়ে তোলা যেখানে সবার কাছে ইসলামের বার্তা পৌঁছে যাবে। এজন্য দক্ষ দায়ির একটি দল গড়ে তোলা প্রয়োজন, এবং নেতৃত্ব গুণসম্পন্ন মানুষ তৈরি করা অপরিহার্য। নেতৃত্বের গুণ শুধু দাওয়াতের ময়দানেই কাজে লাগে না; এটি ব্যক্তিগত জীবনেও গুরুত্বপূর্ণ। পুরো গ্রন্থের সারসংক্ষেপ হলো, নীতিগুণসম্পন্ন হয়ে উঠুন। ক্ষমতা বেছে নিলে তা দুর্বলতা হয়ে উঠবে, আর নীতিকে বেছে নিলে তা শক্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা হুদে বলছেন।