
আমরা অনেকেই দৈনন্দিন জীবনে কোন দুআ করব, তা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকি। আবার অনেকে দুআর গুরুত্ব বুঝলেও কোন পরিস্থিতিতে কোন দুআ পড়া উচিত, তা জানি না। দুআ হলো মুমিনের হাতিয়ার, আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগের মাধ্যম। এর মাধ্যমেই আমরা আমাদের সকল প্রয়োজন, চাওয়া-পাওয়া এবং সমস্যা আল্লাহর কাছে পেশ করি। 🔸চ্যানেল লিংক: https://t.me/ProtidinAktiDua (নারী পুরুষ উভয়েই যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ) "প্রতিদিন একটি দুআ" চ্যানেলটি আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। এখানে আমরা কুরআন ও সহীহ হাদীস থেকে নির্বাচিত দুআসমূহ, এবং নির্ভরযোগ্য আলেম-উলামাদের গুরুত্বপূর্ণ দুআ বিষয়ে বিস্তারিত উল্লেখ করব। আমাদের লক্ষ্য হলো, এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দুআ শেখার প্রক্রিয়াকে সহজ ও নিয়মিত করা, যাতে আপনারা আল্লাহর সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করতে পারেন। আল্লাহ তা'আলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এর মাধ্যমে সকলের উপকার করুন। আমিন।
