

উপন্যাসিকা : হৃদিতার আকাঙ্ক্ষা লেখক : শাহরিয়ার সোহাগ (আদর) জনরা : হরর‚থ্রিলার/ডার্ক ফ্যান্টাসি(১৮+) সংক্ষিপ্ত বিবরণ : সাগরের এক নিষিদ্ধ দ্বীপে জাহাজ নিখোঁজের রহস্য সমাধানে এসে নৌবাহিনীর অফিসার রিচার্ড এডউইন পথ হারান এক অপার্থিব সৌন্দর্যের মায়াজালে।জলপরী হৃদিতার মোহময়ী রূপ আর আদিম কামনার হাতছানিতে রিচার্ড যখন নিজেকে সঁপে দেন,তখন তিনি জানতেন না—এই মায়াবী নারী আসলে এক রক্তপিপাসু জলপিশাচিনী।কামনার চরম শিখরে পৌঁছে রিচার্ড কি পারবেন এই পৈশাচিক মৃত্যুফাঁদ থেকে ফিরতে,নাকি সমুদ্রের নোনা জলে মিশে যাবে তার শেষ রক্তবিন্দু?এক রুদ্ধশ্বাস ও বীভৎস পরিণতির গল্প—'হৃদিতার আকাঙ্ক্ষা'।