

সম্পদ আর সেবা। সহপাঠী নয়, তবে বাল্যবন্ধু। বয়সের ফারাক খুব বেশি না হলেও চিন্তার ফারাক বিস্তর। তারপরেও চমৎকার সমঝোতা, যেন একে অন্যের পরিপূরক। দুই পরিবারেরও পূর্ণ সম্মতি রয়েছে ওদের দুজনের বিষয়ে। মুশকিল হলো, দুজনেই যথেষ্ট স্বাধীনচেতা। পছন্দের ধরনও ভিন্ন। কোনকিছুই মেলে না। তারা এটাও জানে না তাদের চাওয়াটা আসলে কী! একদিন দুজনেই সম্পর্কে জড়িয়ে পড়ে। তবে সেটা পরস্পরের প্রতি নয়, ভিন্ন দুজন মানুষের সাথে। তানিম আর তিন্নি নামের দুজন মানুষ একসময় সেবা আর সম্পদের সবকিছুতে অধিকার পেতে শুরু করে। পরিবারের ইচ্ছে তখনও অটল। এরই মধ্যে ঘটে যায় এক দুর্ঘটনা। সেবা আর সম্পদের অবস্থা হয় মাঝসমুদ্রে হাবুডুবু খাওয়া সহযাত্রীর মতো। একরকম বাধ্য হয়েই পরিবারের পক্ষে সিদ্ধান্ত নেয় দুজন, তবে একটা নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে। লোকচক্ষুর অন্তরালে করা সেই চুক্তিটা আসলে কী? দুজন কী তাদের সততা রক্ষা করতে পেরেছিল? তানিম আর তিন্নির ভালবাসা কী তবে মিথ্যে হয়ে যাবে? কখনও কুয়াকাটার সমুদ্র সৈকত, কখনও নাগরকোটের হিমালয়ের অপরূপ নিসর্গ। প্রকৃতির মাঝে নিজেদের খুঁজে বেরানো একজোড়া শালিকের গল্প জানতে হলে পড়তে হবে এক দীর্ঘ রচনা।
"কী যে মিষ্টি লাগলো গল্পটা! পরের দিকে এসে আর শেষ না করে উঠতে পারলাম না, আমার সব কাজ পড়ে রইলো। ভীষণ মিষ্টি প্রেমের আর গভীর পারিবারিক বন্ধনের একটি চমৎকার গল্প। সম্পদ-সেবাকে অনেক ভালো লেগেছে, বিশেষ করে সম্পদকে। বলিষ্ঠ চরিত্র, অনেক জায়গাতে উইটিও। দু'টো জায়গায় খুব হেসেছি সম্পদের সেবাকে বলা কমেন্টে। স্পয়লার হয়ে যাবে বলে লিখছি না। আর "শেষ পর্যন্ত তোমাকে চাই" নামটা আপুর গ্রুপে দেখার পর থেকেই নচিকেতার প্রিয় গানটা মাথায় ঘুরছিল। পড়তে এসে দেখলাম আপুও গল্পে গানটাই ব্যবহার করেছেন। ভালো লেগেছে সেজন্য আরো। গানে শেষটাও চমৎকার হয়েছে। শুধু তানিম আর তিন্নি এতো অল্পতে হার মেনে নেবে ধারণা করিনি, ভেবেছিলাম আরো ঝামেলা করবে। তবে শেষ ভালো যার, সব ভালো তার। অনেক ভালোবাসা দারুণ গল্পটার জন্য, রুবি আপু।🥰🥰"
মাশা-আল্লাহ অনেক ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
#ইবুক_রিভিউ #By_Tabassum_Akter_Bristy উপন্যাসের নাম : শেষ পর্যন্ত তোমাকে চাই। লেখক : মোর্শেদা হোসেন রুবি। ভার্সন: ইবুক মূল্য :১০০ থ্রিলার খুবই পছন্দ করি। এখন সেই থ্রিলার যদি রোমান্টিক হয় তাহলে কেমন হয়!! থ্রিলার মানেই খুনোখুনি, মারামারি।কিন্তু জীবনে এই প্রথম এমন একটা লেখা পড়লাম যেটাকে রোমান্টিক থ্রিলার বললে ভুল হবে না। মোর্শেদা হোসেন রুবি আপুর প্রতিটা লেখা থেকে এটা একটু ব্যতিক্রম।যদিও মারিয়াম আন্টির আরেকটু পার্ট থাকলেই অন্যান্য লেখার মতো এটাতেও সুন্দর আরো কিছু ম্যাসেজ পেতাম। সে যাইহোক। ভালো লাগার কিছু কারণ বলি ১.বেশ রোমান্টিক লেখা অথচ প্রেম নেই যেটা বেশি আকৃষ্ট করেছে। বিষয় টা এমন ভাবে সাজানো যেনো নায়ক নায়িকা কারোর মনে প্রেম উঁকি দিচ্ছে না। অথচ পাঠককুলের মনে প্রেম এসে হানা দিচ্ছে। ২. মোর্শেদা হোসেন রুবি লেখিকার বেস্ট একটা বই "মানহা" "শেষ পর্যন্ত তোমাকে চাই" গল্পটা পড়তে গিয়ে কোথাও যেনো পাঠকের মনে মানহার স্বাদ পাবে।সম্পদ একটা দিকে যেনো সামির এর প্রতিলিপি।সেটা হলো সেবার জন্য।যদিও স্পষ্টভাবে সামির মানহাকে ভালোবাসে এটা বুঝতো। এবং সামির সম্পদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে।কিন্তু সম্পদের সেবার জন্য কর্তব্যপরায়ন মানসিকতা টা যেনো মানহার সামিরের সাথে কিছুটা মিলে যায়। ৩. আর একটা বিষয় যেটা হলো সম্পদ এর ক্যারেক্টার। যদিও মোর্শেদা হোসেন রুবি আপুর লেখার একটা বিশাল ভালোলাগার দিকই হলো নায়েকের অসাধারণ ব্যক্তিত্ব।অন্যান্য লেখায় যেখানে নায়েকের চেহারা হয় ড্যাসিং লুকিং।মোর্শেদা হোসেন রুবির আপুর নায়কের চরিত্র হয় ড্যাসিং লুকিং।সত্যিই ইম্প্রেসিভ । যাইহোক ভালো লাগার কারণের শেষ নাই বলে শেষ করা যাবে না।।। তবে কিছু জায়গায় বেশ বিরক্তও হয়েছি।ঠিক বিরক্ত নই রাগ লেগেছে গল্পের নায়কের উপর। সেবা সম্পদের অতি অন্ধ সরলতা - দুজনের এতো কাছাকাছি, এতো ক্লোজ কিন্তু কোনো অনুভূতিই নাই দুজনের- বিষয়টা কিছুটা নাটুকে। বিশেষ করে সম্পদের উপর রাগ হয়েছে যেনো ওর উপর সেবাকে কেউ জোর করে চাপিয়ে দিয়েছে। সেই শুরু থেকে ই সেবার প্রতি দায়বদ্ধতা। ইভেন বিয়ের পরের বর্ণনাতেও সেম বিষয় টা এসেছে সম্পদের ক্ষেত্রে।।তবে সেবার বিয়ের পরের পরিবর্তন টা ঠিক ছিলো খুব ভালো লেগেছে ।। যাইহোক অসম্ভব ভালোলাগার মধ্য দিয়ে শেষ করলাম পুরোটা।সবমিলিয়ে দূর্দান্ত। আর পুরোটা পড়ার পরে মনে হলো নামটা যেনো সার্থক, ❝ শেষ পর্যন্ত তোমাকে চাই ❞
ভালো লেগেছে।
Nice writing.
আপুর লিখা এক একটা ভালবাসা। মন ভাল হওয়ার টনিক। এভাবেই আমাদের সুন্দর সুন্দর লেখা উপহার দিন এই দোয়া করি।
কী যে মিষ্টি লাগলো গল্পটা! পরের দিকে এসে আর শেষ না করে উঠতে পারলাম না, আমার সব কাজ পড়ে রইলো। ভীষণ মিষ্টি প্রেমের আর গভীর পারিবারিক বন্ধনের একটি চমৎকার গল্প। সম্পদ-সেবাকে অনেক ভালো লেগেছে, বিশেষ করে সম্পদকে। বলিষ্ঠ চরিত্র, অনেক জায়গাতে উইটিও। দু'টো জায়গায় খুব হেসেছি সম্পদের সেবাকে বলা কমেন্টে। স্পয়লার হয়ে যাবে বলে লিখছি না। আর "শেষ পর্যন্ত তোমাকে চাই" নামটা আপুর গ্রুপে দেখার পর থেকেই নচিকেতার প্রিয় গানটা মাথায় ঘুরছিল। পড়তে এসে দেখলাম আপুও গল্পে গানটাই ব্যবহার করেছেন। ভালো লেগেছে সেজন্য আরো। গানে শেষটাও চমৎকার হয়েছে। শুধু তানিম আর তিন্নি এতো অল্পতে হার মেনে নেবে ধারণা করিনি, ভেবেছিলাম আরো ঝামেলা করবে। তবে শেষ ভালো যার, সব ভালো তার। অনেক ভালোবাসা দারুণ গল্পটার জন্য, রুবি আপু।🥰🥰
মিষ্টি প্রেমের দারুণ একটি সমকালীন উপন্যাসের ইবুক,