

উপন্যাসিকা : বৃত্তের শেষ বিন্দু লেখক : শাহরিয়ার সোহাগ (আদর) জনরা : সাইকোলজিক্যাল থ্রিলার / টাইম লূপ সারসংক্ষেপ : অয়নের সাজানো গোছানো জীবনটা ওলটপালট হয়ে যায় ঠিক রাত ৯টা ৯ মিনিটে।নিজের ড্রয়িংরুমে স্ত্রী রীতার রক্তাক্ত লাশের পাশে যখন সে দাঁড়ায়,ঠিক তখনই পেছন থেকে আসা এক আঘাত তাকে ঠেলে দেয় এক অন্ধকার গহ্বরে। কিন্তু মৃত্যুতে সব শেষ হয় না।অয়ন জেগে ওঠে কয়েক ঘণ্টা আগে।একই দিন,একই ঘটনা,একই মৃত্যু।সে এক অদ্ভুত 'টাইম লূপ'-এ আটকা পড়েছে।প্রতিবার সে রীতাকে বাঁচাতে চায়,আর প্রতিবারই রহস্যের নতুন কোনো অন্ধকার দিক উন্মোচিত হয়। অয়ন কি পারবে এই রক্তাত্ব বৃত্ত ভাঙতে?নাকি সময়ের এই গোলকধাঁধায় সে নিজেই হারিয়ে যাবে?রহস্য,বিশ্বাসঘাতকতা আর সময়ের হাড়হিম করা খেলায় আপনাকে স্বাগতম