

আমার প্রিয় ছাত্র ভাই ও সন্তানেরা! আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আমার প্রিয় ছোটভাই ও সন্তান সমতূল্য। তোমরা দ্বীন, দেশ, জাতি ও সমাজের ভবিষ্যৎ। সে হিসেবে তোমাদের লালন ও পরিচর্যা করে এবং মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশের ভবিষ্যৎ কর্ণধার, দ্বীনের সেবক, জাতির রাহবার, সমাজের কান্ডারী প্রভৃতি তৈরি করা আমাদের পবিত্র দ্বীনি দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ তা'আলা ঘোষণা করেছেন, "অবশ্যই নিহিত রয়েছে তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ"। অর্থাৎ রাসূলুল্লাহ সা. কে আল্লাহ তা'আলা মানবজাতীর জন্য বিশেষভাবে মুসলিম জাতীর জন্য আদর্শের মূর্তপ্রতীক হিসেবে প্রেরণ করেছেন।