

“মক্তব দাওয়াহ শীট” বইটি মূলত একটি প্রচারণামূলক ও দাওয়াহ ভিত্তিক প্রচারপত্র সংকলন, যার উদ্দেশ্য হলো—মক্তব শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং এর কল্যাণকর দিকগুলো সমাজের সর্বস্তরের মানুষের মাঝে তুলে ধরা। যাতে অভিভাবক, সমাজপতি ও তরুণ প্রজন্ম মক্তব শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে এবং এই শিক্ষাব্যবস্থার সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়। এই বইয়ে এমন কিছু শীট, বার্তা ও চিন্তা যুক্ত করা হয়েছে, যা মক্তবকে শুধু একটি পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি দাওয়াহ কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ।