

গল্পের মূল চরিত্র নিলা। গ্রামের কলেজের অনার্সের ছাত্রী। বাবা নেশাগ্রস্থ। সংসার সম্পর্কে উদাসীন। ছোট বেলা ভাই মারা যাওয়ায় ও এক মাত্র সন্তুান হিসেবেই বড় হয়েছে। টানাটানির সংসার চলে মা-মেয়ের সেলাইয়ের কাজ করে উপার্জন করা সামান্য টাকায়। পরিশ্রমী নিলার স্বপ্ন ছিল একদিন নিজের পায়ে দাড়াবে। পরিবারের জন্য কিছু করবে। কিন্তু সেই স্বপ্ন পুরনের পথে এসে হাজির হয় নানা বাধা। পারিবারিক স্বার্থ উদ্ধারের জন্য ওকে ব্যবহার করার প্রস্তুতি নেয়া হয়। ওর স্বার্থপর বাবাও অর্থ সম্পদের লোভে তাদের সাথে এক হয়। কিন্তু নিলা এভাবে হেরে যেতে রাজি নয়। ও নিজের মুক্তির জন্য একাকী পা বাড়ায় এক ভয়ানক অজানার পথে। যেখানে ভালো মানুষের মুখোশ পরা অমানুষের সংখ্যাই বেশি। এই অমানুষদের ভীড়ে থাকা দুইএকজন ভালো মানুষকে আকড়ে ধরে বাঁচতে চাওয়ার ইচ্ছেই গল্পের শেষ অংশটুকু জুড়ে। বাকি টুকু জানা যাক নিলার সাথেই।