
“মায়া” একটি সামাজিক বাস্তবধর্মী উপন্যাস, যেখানে মহুয়া নামের এক কিশোরীর নীরব কষ্ট, একাকীত্ব আর অবহেলায় বেড়ে ওঠার গল্প বলা হয়েছে। সৎমা লতার কঠোরতা ও পরিবারের মানুষের মন ভাঙা আচরণের ভেতর দিয়ে মহুয়ার জীবনে জমা হয় অভিমান, ভয় আর অদৃশ্য ক্ষত। এই উপন্যাসে সম্পর্কের ভাঙন, মানুষের মুখোশ আর জীবনের সূক্ষ্ম মায়াগুলো ধীরে ধীরে উন্মোচিত হয়। উপন্যাসের প্রধান চরিত্র মহুয়া, যার জীবনে একাকীত্ব, কষ্ট আর সৎমা লতার অত্যাচার ও নিজ পিতার অবহেলা খুব গভীরভাবে ফুটে উঠেছে। উপন্যাসটিতে মূলত নীরব বেদনা আর ভেতরের ভাঙন—একটি মেয়ের জীবনের একাকিত্ব , সরলতা ,জীবনের সুক্ষ্ম মায়া __ ফুটে উঠেছে।