

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আশা করি তুমি ভালো আছো। যদি তুমি বইটা স্পর্শ করে থাকো তাহলে তোমার জানা উচিত, "এই বইয়ে কয়েকটা ছোট-ছোট গল্প আছে যার অধিকাংশ গুলোই কাল্পনিক। যা লেখকের মনোভাব থেকে উদ্ভব হয়েছে। গল্পগুলোর মধ্যে কয়েকটা গল্প তোমাকে আনন্দ দিবে যদি তুমিও কল্পনাকে ভালোবেসে থাকো। তাছাড়া তুমি গল্পের কিছুই বুঝতে পারবে না। এই গল্পগুলো দ্বারা তুমি অন্য কিছু না শিখলেও এটা নিশ্চয় শিখবে যে, "ভালোর ফল ভালো হয় আর খারাপের ফল খারাপ"। আমি লেখক! কোনো ডিগ্রি অর্জন করে লেখক হয়নি। আমার এই ছোট্ট বইটি লেখার সময়ে আমি দশম শ্রেণিতে পড়াশোনা করি। কবি বা লেখকের প্রতিভা হয়তো আমার নেই কিন্তু আমার আছে বিশাল কল্পনার জগত। আর এই গল্পগুলো আমার কল্পনারই প্রতিফলন মাত্র। এখন তুমি চাইলে আমার কল্পনার জগত থেকে ঘুরে আসতে পারো। এর অনুমতি তোমাকে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, যখনি গল্পে ভুল পাবে তখন আমাকে টুস করে ক্ষমা করে দিও কেননা ক্ষমা একটা মহৎ গুন। এ গুন তোমার মধ্যে না থাকলে আমার গল্পে তুমি মজা পাবে না কিন্তু; তাহলে শুরু করো, আশা করছি তোমাকে কিছু প্রশান্তি উপহার দিলেও দিতে পারি.....