

মানুষের দৃষ্টির সৌন্দর্য নির্ভর করে তার মানসিকতার ওপর। একজনের চোখে যা সুন্দর, অন্যের চোখে তাই অসুন্দর বা ত্রুটিপূর্ণ। সমাজের এক শ্রেণির লোকের চোখে কালো, খাটো, অত্যধিক রোগা কিংবা মোটা হওয়াটা শারীরিক ত্রুটির শামিল। বাহ্যিক সৌন্দর্য ছাপিয়ে অন্য কিছু তাদের নজরে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করতে পারে না। আবার এরই মাঝে কিছু চমৎকার মানুষ আছে, যারা শুধু বাহ্যিক বৈশিষ্ট্য দিয়ে নয়, মানুষকে উপলব্ধি করে তার গুণাবলি ও আত্মার সৌন্দর্য দিয়ে। কোনো প্রিয় নামে ডাকি এমনই কিছু দৃষ্টির ভিন্নতার গল্প, একজন প্রিয়তির গল্প। অপ্রিয় থেকে প্রিয়তমা হয়ে ওঠার গল্প।
"অপ্রিয় থেকে প্রিয়তমা হওয়া প্রিয়তি আর ঋজুর গল্পটা প্রথম যখন পড়ি তখনই ভালো লেগে গেছিল। সমাজে মোটা, কালো, বেটে, রোগা মানুষের কষ্ট বর্ণনাতীত। সবাই শুধু বাইরের আবরণ দেখে মানুষকে বিচার করে। যারা মন দিয়ে মানুষের সৌন্দর্য দেখে তারাই প্রকৃত সুন্দর মানুষ। ঋজুর মতো একজন মানুষ পাশে থাকলে সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াটা সহজ হয়ে ওঠে। সুন্দর একটা গল্প।"
খুবই সুন্দর একটি বই, একেবারে বাস্তবতায় মোড়া।প্রতিটা সেকেন্ড উপভোগ করেছি, এক মুহূর্তের জন্য বিরক্ত লাগেনি।
Read all reviews on the Boitoi app
গল্পটা খুব সুন্দর!
Darun
অপ্রিয় থেকে প্রিয়তমা হওয়া প্রিয়তি আর ঋজুর গল্পটা প্রথম যখন পড়ি তখনই ভালো লেগে গেছিল। সমাজে মোটা, কালো, বেটে, রোগা মানুষের কষ্ট বর্ণনাতীত। সবাই শুধু বাইরের আবরণ দেখে মানুষকে বিচার করে। যারা মন দিয়ে মানুষের সৌন্দর্য দেখে তারাই প্রকৃত সুন্দর মানুষ। ঋজুর মতো একজন মানুষ পাশে থাকলে সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়াটা সহজ হয়ে ওঠে। সুন্দর একটা গল্প।