

মোর্শেদা নিবাসের ওপর নেমে এসেছে রহস্যময় কালো থাবা। তিন সহোদর ভাইয়ের একজন নিখোঁজ, একজন বেছে নিয়েছেন আত্মহননের পথ আর তৃতীয়জন জীবন্মৃত হয়ে পড়ে আছেন বিছানায়। কঠিন জাল বিছিয়েছে একদল নীতিহীন মানুষ। মীর্জা বাড়ির এই রহস্যময় সমস্যার সমাধান হলো যার সাহায্যে, কে সেই জুঁই? রু নামের মেয়েটির সাথে কী সম্পর্ক এই রহস্যের? চলুন, তাদের হাত ধরে ঘুরে আসা যাক এক জটিল গোলকধাঁধা।
""রু" বইটা বেশ আগেই কিনেছিলাম, কিন্তু পড়া হয়ে ওঠেনি। সেদিন কী মনে করে পড়তে গিয়ে শুধু একটা কথাই মাথায় এলো—এতদিন আমি কোথায় ছিলাম যে এই লেখার সন্ধান পাইনি! কী যে একটা মাস্টারপিস মিস করেছি! পুরো সারারাত না ঘুমিয়ে পড়ে শেষ করলাম বইটি। কিছু কথা না বললেই নয়— থ্রিলার, সাসপেন্স, পারিবারিক ইমোশন, রোমান্স এবং একা একটা মেয়ের সমাজে লড়াইয়ের রূঢ় বাস্তবতা—সব মিলিয়ে এক টানটান উত্তেজনা। কোথাও কোনো অপ্রতুলতা নেই, আবার কোনো বাহুল্যতাও নেই। লিখনশৈলী, গতানুগতিক ধারার বাইরের আনকমন পটভূমি এবং সাহিত্যিক বিবরণ সব মিলিয়ে একজন পাঠককে চুম্বকের মতো টানবে "রু"। "রু"-এর একটা বড় দিক হলো এর চমৎকার চরিত্র বিন্যাস। প্রতিটি চরিত্রই পাঠককে দারুণভাবে আকৃষ্ট করতে পেরেছে। গল্পটা শেষ হওয়ার পরও যেন চরিত্রগুলো মাথায় ঘুরপাক খায়। বলতেই হবে, বহুদিন পর একটা সুন্দর ও পরিপূর্ণ গল্প পড়লাম—আলহামদুলিল্লাহ,বারাকাল্লাহু ফীক। লেখিকা হোসনে আরা হাসি আপুর লেখাতে আল্লাহ বারাকাহ ঢেলে দিন। দুআ করি আল্লাহ ওনাকে ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন এবং আমাদের আরও সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার তৌফিক দান করুন।"
"রু" বইটা বেশ আগেই কিনেছিলাম, কিন্তু পড়া হয়ে ওঠেনি। সেদিন কী মনে করে পড়তে গিয়ে শুধু একটা কথাই মাথায় এলো—এতদিন আমি কোথায় ছিলাম যে এই লেখার সন্ধান পাইনি! কী যে একটা মাস্টারপিস মিস করেছি! পুরো সারারাত না ঘুমিয়ে পড়ে শেষ করলাম বইটি। কিছু কথা না বললেই নয়— থ্রিলার, সাসপেন্স, পারিবারিক ইমোশন, রোমান্স এবং একা একটা মেয়ের সমাজে লড়াইয়ের রূঢ় বাস্তবতা—সব মিলিয়ে এক টানটান উত্তেজনা। কোথাও কোনো অপ্রতুলতা নেই, আবার কোনো বাহুল্যতাও নেই। লিখনশৈলী, গতানুগতিক ধারার বাইরের আনকমন পটভূমি এবং সাহিত্যিক বিবরণ সব মিলিয়ে একজন পাঠককে চুম্বকের মতো টানবে "রু"। "রু"-এর একটা বড় দিক হলো এর চমৎকার চরিত্র বিন্যাস। প্রতিটি চরিত্রই পাঠককে দারুণভাবে আকৃষ্ট করতে পেরেছে। গল্পটা শেষ হওয়ার পরও যেন চরিত্রগুলো মাথায় ঘুরপাক খায়। বলতেই হবে, বহুদিন পর একটা সুন্দর ও পরিপূর্ণ গল্প পড়লাম—আলহামদুলিল্লাহ,বারাকাল্লাহু ফীক। লেখিকা হোসনে আরা হাসি আপুর লেখাতে আল্লাহ বারাকাহ ঢেলে দিন। দুআ করি আল্লাহ ওনাকে ইহকাল ও পরকালে কল্যাণ দান করুন এবং আমাদের আরও সুন্দর সুন্দর লেখা উপহার দেওয়ার তৌফিক দান করুন।
Read all reviews on the Boitoi app
সচরাচর আমি থ্রিলার পড়তে অপছন্দ করি। তাই রু কেনার অনেকদিন পর পর্যন্ত পড়ার আগ্রহ জন্মায়নি। অতঃপর একদিন ভাবলাম যে না পড়ে দেখি। সেই যে পড়ে দেখি শেষ হলো গিয়ে একদম বইয়ের শেষ লাইনে। আমার মতো অনাগ্রহী পাঠককে আপনি আপনার লেখনীর মায়ায় আটকে রাখলেন শেষ পর্যন্ত। রু পড়া শেষ করেছি পাঁচদিনের বেশি হয়ে গেছে। তারপরও এখনো মাথায় নৈঋত, নাদিয়া, নীলয়, সুরমা , সাদিয়া, জুঁই সবগুলো চরিত্র ঘুরপাক খাচ্ছে। "রু" য়ের ঘোর কাটাতে পারছি না কোনোভাবেই। আল্লাহ আপনার লেখনীতে বারাকাহ দান করুন।আর আমাদের জন্য লিখে যান এমন সুন্দর সুন্দর গল্প। বারাকাল্লাহু ফিকী।
খুব ভালো লেখা মাশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকি আপু 🌹
থ্রিলার লেখায় আপনি বেস্ট। এই নিয়ে ৩ বার পড়া হলো রু। প্রতিটা চরিত্র, ঘটনার বুনট অসাধারণ। দুয়া রইল আপনার জন্য।
"ভালো বই পড়ুন, ভালো বইয়ের সাথে থাকুন" ব্যক্তিগত ভাবে থ্রিলার আমার সব থেকে পছন্দের জনরা। বইতে লেখিকা আপুর স্টোরি টেলিং, ডিটেইলিং, সব কিছু এত চমৎকার,বুঝা যায় লেখিকা আপু হোমওয়ার্ক বেশ ভালো মতন করেছেন। আপুর লেখার প্যাটার্নের সাথে যারা পরিচিত তারা হয়তো ২/১ জায়গায় আন্দাজ করতেও পারেন, তবে শেষ পর্যন্ত বইটা আপনাকে ধরে রাখবে খুব ভালোভাবেই। আল্লাহ পাক আপুর লেখায় আরো বারাকাহ দান করুন, আমাদের এরকম আরো ভালো ভালো লেখা উপহার দিন।
আসসালামু আলাইকুম রু গল্পটা যখন আপু ফেসবুকে দেয় আমি একবার এই গল্পটা পড়ে ফেলি।পরেআরো দুই তিনবার পড়ছি। যখন আবার এটা ইবুকে আসলো তখনো আবার আমি এটা পড়লাম আসলে। আমি তো আসলে সুন্দর করে গুছিয়ে রিভিউ লিখতে পারিনা। তারপরও শুধু এটুকুই বলব যে তার লেখার মাঝে যে মুগ্ধতা থাকে সেই মুগ্ধতায় একবার ডুব দিলে শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারি না।ছাত্রী জীবনে আপুর এই সাহিত্য গুলো অনেক ভালো সময় কাটানো যেত। যাই হোক,জাজাকিল্লাহু খাইরান আপু। বারাকাল্লাহু লাকা।
প্রেম, বিরহ, দ্রোহ, সমাজ, পরিবার, ডাক্তার, সাইন্টিস্ট, সাসপেন্স, থ্রিল, টুইস্টে ভরপুর "রু" ফেসবুকে পড়া থাকলেও, ইবুক কিনে আবারো পড়লাম, হার্ডকপি বের হলেও সম্ভবত আমি কিনে আবার পড়ব। ইনশাআল্লাহ। সমকালীন সামাজিক-পারিবারিক থ্রিলার ঘরানায় হোসনে আরা হাসি আপুর "রু" প্রথম সারিতেই থাকবে। সবচেয়ে বেশি যেই জিনিসগুলো, ইউনিক লাগে, ১. এই উপন্যাসের প্রতিটা চরিত্রই সমানভাবে প্রায়োরিটি পায়। এতো এতো চরিত্রের ভীরেও, প্রত্যেকের আলাদা জীবনগল্প বেশ চিত্তাকর্ষক। শালীন ভাষা, গভীর ভাববোধ, চরিত্রের বিচিত্রতা দেখলেই শান্তি লাগে। ২. প্রতিটা তথ্যই বেশ গোছানো এবং সত্যি, মেডিক্যাল থ্রিল থাকাতে বেশ দারুনভাবে সমন্বয় হয়েছে টার্মগুলোর। ৩. স্টোরি টেলিং অনেক ভালো। রু আমার পড়া অন্যতম ভালো সমকালীন উপন্যাস। লেখিকা নিভৃতচারী হওয়াতে অনেকেই চেনেনা, আবার এই ক্রিটিকাল থিংকিং এর বই বেশিরভাগ পাঠক পড়তে চায়না! কিন্তু আমি যদি সমকালীন বইয়ের তূলনা করি, তবে অবশ্যই রু অন্য অনেক ফেমাস বইকে টক্কর দিতে পারবে। ১ অধ্যায় পড়লেও, বাকিটা শেষ না করা পর্যন্ত শান্তি পাবেন না। একবার পড়া শেষ করলে, অন্য অনেক বই ফিকে লাগবে পড়তে। *** কেবল একটা জিনিস যুক্ত করলে খুব ভালো হবে। অধ্যায় গুলোর মাঝেও গল্পের সমাপতনের সময়ে পরিচ্ছেদ আলাদা রাখা, যেজেতু ইবুক, সব পেইজ আলাদা শো করেনা যা অনেকের কাছে ঝামেলাপূর্ণ মনে হতে পারে।
বিশ্বাস করবেন কি না জানিনা, তবে বইটা আমি গতকাল রাত ১০ টার একটু আগে পরে পড়া শুরু করে আজ সকাল ৮ টা ১৮ মিনিটে শেষ করলাম। মাঝখানে শুধু সেহরি আর নামাজ হলো। কি আর বলবো নতুন করে বলার কিছুই নেই হোসনে আরা হাসি আপুর লেখার হাত নিয়ে। কিন্তু এটা যেন এক্সেপশনালি-ই অসাধারণ! মাইন্ডব্লোয়িং! স্পেলবাউন্ড হয়ে ছিলাম যেন। আমি এটা আমার পরিচিত সকল পড়ুয়াকে রেকমেন্ড করবো ইনশা আল্লাহ। এতো সুন্দর কিছু পড়া থেকে মানুষকে বিরত রাখা উচিত না। যেমন আমার খুব খুব খুব কাছের বান্ধবীটিও আমাকে ডিপ্রাইভ করলো না এতো সুন্দর কিছু পড়া থেকে। জি বইটি আমি গিফট পেয়েছি আমার বান্ধবীর থেকে। এমন সুন্দর একটা বই বইটইতে পড়ে যেন আশ মিটলো না। এমন একটা বই তো সংগ্রহে রাখার মতো। আই উইশ বইটা মলাট বই হিসেবে বের হতো! গতানুগতিক রিভিউ দিলাম না। দিলে না চাইতেও স্পয়লার দিয়ে দিতাম। তাই শুধু রেটিং দিয়ে যাচ্ছি। ১০/৫ দিচ্ছি সুস্থ মস্তিস্কেই। আরও অনেক সুন্দর সুন্দর লেখা চাই হাসি আপু। বারকাল্লাহু ফিক।🤍
অসাধারণ এই লেখাটা পড়ার সময় যথেষ্ট সময় হাতে রাখার অনুরোধ থাকবে,কারন একবার শুরু করলে রেখে ওঠা মুশকিল!!! জুই.......এতোটাও ধৈর্য মানুষের থাকে!!!!!তুলি চরিত্র আমাকে চমকে দিয়েছে!! সাদিয়া, অয়ন, নৈঋত কিংবা তাউসিফ.......কাকে ছেড়ে কার কথা বলবো!!!!যখন যাকে পড়েছি তাকেই মন ছুয়ে গেছে!! আর ডা: ইমতিয়াজ, উনার অনুভূতিকে প্রকাশ করার ক্ষমতা আমার নেই!!! কেউ যদি রিভিউ পড়ে বই পড়ার সিদ্ধান্ত নিতে চান তো বলবো, পড়ে ফেলুন, পড়া শেষে শীতের সকালে ধোয়া ওঠা এক কাপ চায়ের তৃপ্তি পাবেন, নিশ্চিত থাকুন। হ্যাপি রিডিং......
থ্রিলার পড়তে বরাবরই ভালো লাগে। আমি আসলে সর্বভুক মানুষ। এক কালে যা পেয়েছি তা-ই গিলেছি। একটু বুঝ হওয়ার পর হারাম রিলেশন, অশ্লীল লেখা পড়া থেকে আল্লাহ ফিরিয়ে এনেছেন। বহু দিন পরে হাসি আপার থ্রিলার পড়লাম। উনি বরাবরই হারাম রিলেশনের বাইরে লেখেন। অশ্লীলতার চিহ্ন মাত্র থাকে না। পড়ে স্বস্তি, অন্যকে সাজেস্ট করা যায় অনায়েসে। ভীষণ ভালো লাগে হাসি আপার গল্প পড়তে। ওনার একটা সায়েন্স ফিকশনও আছে। ওটাও দারুণ একটা ই-বুক। যারা আমার মতো ছোট বেলা থেকে সায়েন্স ফিকশন এর ভক্ত তারা কিনতে পারেন। দাম একদম কম। পাঁচশ প্লাস পৃষ্ঠার বইয়ের দাম মাত্র পঞ্চাশ টাকা! ভাবা যায়! এতো কমে কেউ দেয় না। পড়ে দেখুন। সময় কোন দিক দিয়ে চলে যাবে টেরই পাবেন না