

জরিনা বিবি ছোট্ট কুঁড়েঘরে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। বাইরে কালবৈশাখি ঝড় বইছে। প্রচণ্ড বাতাস শো শো করছে। স্বামী সেই ভোরে ক্ষেতের কাজে গিয়েছে, এখনও ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠে একমুঠো পান্তা মুখে দিয়ে গেছে। এই ঝড়ের মধ্যে কী যে করছে সে। জরিনার ছোট্ট মেয়ে আঁখিও পাশে নিশ্চুপ ঘুমিয়ে আছে মায়ের পাশে।