

টগর নাম শুনে ফুলের কথা মনে পড়লেও, কিশমিশের জীবনে টগর হলো সুন্দর কণ্ঠের সুদর্শন এক পুরুষ, যার সাথে কিশমিশের ফুপুর বিয়ে হওয়ার কথা ছিল। অথচ বিয়ের দিন হঠাৎ কনে বদলে গেল। ফুপা হতে যাওয়া পুরুষটি অপ্রত্যাশিতভাবে ওর স্বামী হয়ে বসলো। এরপর? এরপর কী হলো কিশমিশের জীবনে? ও কি মেনে নিলো টগরকে স্বামী হিসেবে? নাকি ফুলের ঘ্রাণ নেওয়ার মতো করে বিয়েতে স্রেফ কবুল বলেই পালিয়ে গেল? আর টগর? সে কি পেরেছে নিজের চেয়ে দশ বছরের ছোট্ট একটা মেয়েকে মনের বাগানে ফুল করে রাখতে? নাকি বিয়ের ফুল ফুটেই ঝরে পড়েছে জমিনে, আর অনাকাঙ্ক্ষিত বিয়ের পরিণতিতে লেখা হয়েছে ‘ডিভোর্স’ শব্দটি!
গল্পটা খুবই ভালো লেগেছে। তবে প্রথমে কিসমিশের টগরের সাথে রাগ করা টা ঠিক ছিল কিন্তু গালাগালিটা একটু বেশি হয়ে গেছিলো
Read all reviews on the Boitoi app