

আমরা গ্রন্থটিকে ত্রিশটি অধ্যায়ে ভাগ করেছি, কারণ আল কুরআন মোট ত্রিশ পারায় বিভক্ত। আর প্রত্যেক অধ্যায়কে পুনরায় চারটি উপ-অধ্যায়ে বিভক্ত করেছি; এর প্রতিটি এক একটি সিজনের প্রতিনিধিত্ব করে। প্রথম সিজনে আলোচিত হয়েছিল আল কুরআনের ‘একনজরে বিষয়বস্তু’, দ্বিতীয় সিজনে ‘সীরাহ’ সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও সূরাগুলো, তৃতীয় সিজনে ‘শেষবিচারের দিন’ এবং চতুর্থ সিজনে ‘কুরআনীয় বিশ্বদর্শন’ সম্পর্কিত আলোচনা। এই গ্রন্থে আমরা প্রত্যেক পারায় চারটি দৃষ্টিকোণ থেকে আলোচনা দেখতে পাবো। ভূমিকার বাঁকি অংশে আমরা আলোচনা করব, গ্রন্থটি ভালোভাবে বোঝা এবং সর্বোচ্চ উপকার লাভের জন্য দরকারী পরিভাষা সম্পর্কে। যেখানে থাকবে তাফসির, সীরাহ, আসবাব আন নুযূল এবং থিমেটিক তাফসিরের পরিচয়।