

বেকার ভবঘুরে যুবকদের জন্য সতেরো বছরের কিশোরীদের মনে প্রবল মায়া থাকে। ওই বয়সটাই থাকে লতানোর। হাতের কাছে যাকে পায়, তাকেই আপন মনে হয়। ভাইয়ের বন্ধু, বাবার বন্ধু—যে কেউ এই লিস্টে চলে আসতে পারে যেকোনো সময়। তাই আমি হতাশ হই না সহজে। জানি, উপরে ওঠার জন্য আমার একজন প্রেমিকা দরকার, যার ঘাড় ভাঙিয়ে আমি খেতে পারব। হ্যাঁ, আমার কম বয়সী বোকা-সোকা একটা প্রেমিকা দরকার। মানুষ হিসেবে আমি বেশি সুবিধার না, প্রেমিক হিসেবে আরও খারাপ। তাও আমি একটা প্রেম করতে চাচ্ছি, কারণ আমার কিছু টাকা দরকার।