

"আপনি অনেক ভালো গল্প লেখেন। সত্যি বলতে সুখ আর বর্ণ চরিত্রটা অনেক ভালো লাগে আমার কাছে ফেসবুকের থেকে কেনো জানিনা আমার ই-বুকের গল্পটা বেশি ভালো লেগেছে। ফেসবুকের গল্পটাও অনেক সুন্দর । আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর হ্যাঁ বোবাফুল সিজন ২ এর জন্য অপেক্ষাতে থাকলাম আসা করছি অনেক ভালো লিখবেন ❤️❤️❤️🥰"
দীর্ঘ উনিশ বছর যেই বাবা-মায়ের ছায়াতলে বেড়ে উঠেছে সুখ, হঠাৎ তাকে জানানো হয় তারা সুখের রক্তের সম্পর্কের কেউ নয়। সে কেবল তাদের সংসারে কুড়িয়ে আনা এক অতিরিক্ত অংশ মাত্র। পরদিন থেকেই শুনতে হয় কটুক্তি, প্রতি পদে পদে হজম করতে হয় ‘পরগাছা’ নামক শব্দটি। আপনজনদের পক্ষ থেকে বিগত দু'বছর ধরে এমন অমানবিক আচরণ সহ্য করতে না পেরে অতিষ্ঠ সুখ মুক্তির পথ খোঁজে। শেষ ভরসাস্থল পালিত বাবার কাছে নিজের আসল পরিচয়ের তলব করে। অথচ ভদ্রলোক তেমন কিছুই বলতে পারলেন না, কেবল একটা ‘লকেট’ ব্যতীত, যেটা সেদিন আড়াই বছরের শিশু সুখের গলায় ছিল। রাতের আঁধারে নির্ঘুম চোখে আসল জন্মপরিচয়ের ধরাছোঁয়া পাওয়ার একটিমাত্র নিশান ‘লকেট’ বুকে চেপে ফুঁপিয়ে ওঠা সুখ হঠাৎ লাভ-শেপের লকেট দু’ভাগ হয়ে গেলে দেখতে পায়, ভেতরে দুজন নর-নারীর ঝাপসা আদল। অবচেতন সুখ ধরেই নিল, এরাই তার আসল বাবা-মা, যারা তাকে এই ভূবনের আলো দেখিয়েছে ঠিকই, কিন্তু সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ। সুখের ডরপোক, কোমল মনে অদেখা বাবা-মায়ের প্রতি অভিমানের পাল্লা ক্রমশ ভারী হয়। যদি মাঝরাস্তায় ছোট্ট সুখের হাতই ছেড়ে দেবে, তবে জন্ম দিয়েছিল কেন? প্রশ্নের উত্তর, অভিযোগের ফুলঝুরি, মা-মা গন্ধটা কেমন হয়—অনুভব করতে নিজের মা-বাবার দেখা পেতে উতলা হয়ে ওঠে সুখ। সকলের অজান্তেই শহরের অলি-গলি, পথে-প্রান্তরে অদেখা অথচ খুব নিকট থেকে দেখা বাবা-মাকে খোঁজে বেড়ায়। অথচ প্রতিবার আশাহত। দেখা মেলে না তাদের। সুখ কী এ জীবনে দেখা পাবে তাদের? উপরন্তু… দীর্ঘদিন যাবৎ রাস্তায় নাবিল নামের যে ছেলেটা রোজ তাকে উত্ত্যক্ত করে বেড়াত, কাল সীমা অতিক্রম করে হাত ধরে ফেলেছিল।আজ ভার্সিটি এসে শুনতে পায় গতরাতে নাবিলের দুটো হাত-ই কেউ কেটে দেহ থেকে আলাদা করে দিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। আতঙ্কে গলা শুকিয়ে আসে সুখের।এই ঘটনার সাথে কোথাও সে জড়িয়ে নেই তো? মন-মস্তিষ্কের নানা দ্বন্দ্ব, হাজারো উত্তর না পাওয়া প্রশ্ন-গুচ্ছ নিয়ে সুখ আনমনে করিডোর বেয়ে হেঁটে চলে। আচমকা শক্তপোক্ত একটা হাতের থাবা এসে পাশের পরিত্যক্ত রুমটায় টেনে নিয়ে গেল।ভয়, আতঙ্কে, থরথর কেঁপে উঠে সুখের সর্বাঙ্গ। কড়া পারফিউমের সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। রুমের বাঁ দিকের মিনি জানালা দিয়ে সূর্যের আলোক রশ্মি এসে ঠেকেছে সামনে,তাকে দেয়ালে চেপে দুহাতে বন্দিনী করে রাখা মানুষটির উপর।সেই আলোক রেখায় সরু নাক এবং খোঁচা খোঁচা দাড়ি সমেত পুরু ঠোঁট ব্যতীত শরীরের অন্য কোন অঙ্গ ঠাহর করা মুশকিল। অর্থাৎ,সুখের ধারণা সঠিক।এটা কোনো পুরুষ-ই।তার কাছে কী চায় পুরুষটি? পুরুষ জাতির প্রতি যে তার বড্ড এলার্জি।এটুকু বুঝা যাচ্ছে –আগন্তুক এই মূহুর্তে একদৃষ্টে তার মুখশ্রীতে চেয়ে । একসময় মানুষটির ঠোঁট নড়ে উঠল শীতল গলায়, ‘ নাম কী?’ ঢোক গিলে সুখ চুপসে রয়।কথা বলে না। সম্মুখের পুরুষটি পুণরায় বলল, ‘ কোন সেমিস্টার?’ সুখ এবারও চুপ।শঙ্কায় চোখের কৌটায় জল জমেছে।চোখ বুজলেই গড়িয়ে পড়বে।লোকটা আবারো জানতে চায় ধীর গলায়, ‘ ডিপার্টমেন্ট কী?’ জানালার গ্রিল ভেদ করে আসা আলোয় সুখের মুখশ্রী দৃশ্যমান। হলদেটে কিরণে অতিষ্ঠ সুখ ভয়ার্ত আঁখি পল্লব ছোট ছোট করে ফেলেছে।মুখে বিন্দু বিন্দু পানি –এ যেন সদ্য ফোঁটা কোমল, স্নিগ্ধ ফুলে ভোরের শিশির জমেছে। ছুঁয়ে দিলেই লজ্জায় নেতিয়ে পড়তে লাজুক লতার মতো। চোখের ঘন পাপড়িগুলো এক্ষেত্রে গাছের পাতা অথবা কাঁটার সাথে তুলনা করা যায়। কম্পমান হালকা গোলাপি অধর জোড়া গোলাপের পাপড়ির সাথে তুলনা পাওয়ার যোগ্যতা রাখে।তার নিরবতা, নির্মল স্নিগ্ধ মুখশ্রী পর্যালোচনা করে পুরুষটি বিমুগ্ধ চোখে চেয়ে অস্ফুট স্বরে বিড়বিড় করে, ‘ ফুল... বোবাফুল!’
সুন্দর গল্পটা। সবলীল লেখনী বাট লেখিকার বই মাত্র দুটো কেন? আর কি লেখেননা?
Read all reviews on the Boitoi app
আপনি অনেক ভালো গল্প লেখেন। সত্যি বলতে সুখ আর বর্ণ চরিত্রটা অনেক ভালো লাগে আমার কাছে ফেসবুকের থেকে কেনো জানিনা আমার ই-বুকের গল্পটা বেশি ভালো লেগেছে। ফেসবুকের গল্পটাও অনেক সুন্দর । আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আর হ্যাঁ বোবাফুল সিজন ২ এর জন্য অপেক্ষাতে থাকলাম আসা করছি অনেক ভালো লিখবেন ❤️❤️❤️🥰
Onk shundor hoise apu..please taratari 2nd part ano
Asfiyan Borno onno rokom jalwa dekhaiche eta te... or ekekta kitha ami sob highlight kore rakhchi.... E-book a oy ekebare bhinno rokom chilo... gentleman 🫶
মাশাল্লাহ এ-ই জুটিটা এত কিউট লাগে। কিন্তু লেখিকা আপা আপনি বলেছিলেন একবার যে তাদের কিছুমিছু করতে লিখতে আপনার কেমন লজ্জা করে তাইনা? আজকে আমার আপনার মতই তাদের কিছুকিছু পড়ে সেরকম লেগেছে।☺️☺️ তবে তাদের একটা সুখময় সংসার পড়ার আশায় থাকব। আপনাকে ধন্যবাদ গল্পের সৌন্দর্য্য ধরে রাখার জন্য। আপনার জন্য শুভ কামনা ❤️❤️।
অনেক অনেক সুন্দর আদুর আদুর লাগছে পুরাই 🥰🥰🥰
পড়ার আগেই রেটিং দিয়ে রাখলাম😌...পরে রিভিউ দেব। অসাধারণ লেখনি....খুব সুন্দর হয়েছে আপু। বর্ণ-সুখ জুটি আমার অন্যতম পছন্দের জুটি💗অনেক ভালো লাগলো আবারও তাদের পড়তে পেরে🤗✨