

খুবই ইনফোর্মেটিভ বই। মুসলিম লীগের পক্ষের যত বয়ান লেখক পেয়েছেন, সব এখানে এনে জড়ো করার চেষ্টা করেছেন। তবে সমস্যা হলো খুবই বোরিং একটা বই। ইতিহাস পড়তে আমার খুবই ভালো লাগে। কিন্তু এই বই সেই জিনিসকে বিরক্তিকর করে তুলেছিল। কয়েকমাস লেগেছে আমার এই বই শেষ করতে। লেখক একের পর এক বইয়ের উদ্ধৃতি শেয়ার করে গেছেন, কেন শেয়ার করছেন সেটা নিয়ে ঐ অধ্যায়ের শিরোনাম ব্যতীত অন্য কোনো কনটেক্সট নেই। কোন বই থেকে শেয়ার করছেন সেটাও উল্লেখ করা ঐ উদ্ধৃতির একেবারে শেষে, ফলে অনেকটা অন্ধের মত পড়তে হয়। আর যেসব বই থেকে কোটেশন নেয়া হয়েছে, সেগুলোর লেখক সম্পর্কেও তেমন কোনো কথা নেই। এছাড়া অলরেডি বলেছি যে এটা হলো একেবারেই একপেশে ইতিহাস সংকলন। যেহেতু বাঙালী জাতীয়তাবাদ দ্বারা প্রভাবিত আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ইন্টেলিজেন্সিয়া মুসলিম লীগ বা তাদের দিকের কথা অনেকক্ষেত্রেই এড়িয়ে যায়, সেহেতু এটাকে আমার খারাপ মনে হয় নি। তবে কমপ্লিটনেসের দিক থেকে এটা অবশ্যই একটা সমস্যা। আরেকটা ইস্যু হলো এই বইয়ের না, বরং বইটই অ্যাপের। আমি বই কিনেছি, কিন্তু সেই বই থেকে যদি নোট নিতে না পারি তবে সেটা কষ্টকর। কপি বা স্ক্রিনশট নেয়াতে যেই লিমিটেশন দেয়া আছে সেটা খুবই বিরক্তিকর। একারণে আপাতত বইটই থেকে আর কোনো বই না কেনার সিদ্ধান্ত নিয়েছি।
Read all reviews on the Boitoi app
ইতিহাসের এক দলিল
ইতিহাসের অজানা অনেক কাহিনী উঠে এসেছে, ধন্যবাদ লেখককে । ২য় খন্ড অনলাইনে কবে পাব?