

মেয়েটির নামের অর্থ ঝকঝকে মুক্তো। মেয়েটির স্বভাবও মুক্তোর মতো। যেখানেই যায়, এক অদ্ভুত শুভ্রতা ছড়িয়ে পড়ে। সেই শুভ্রতায় আশপাশ উজ্জ্বল আর স্নিগ্ধ হয়ে ওঠে। এই মেয়েটির জীবন ঘিরে কতগুলো অদ্ভুত সম্পর্কের ভাঙাগড়ার খেলা। আরও কিছু মানুষ, আরও কিছু ভাবনা, আরও কিছু অনুভূতির জমজমাট বিচরণ আর বিস্তৃতি। সেই বিস্তৃতিতে হাসি-কান্না আর মিষ্টি-তেতোর ভীষণ উঠাপড়া। অনুভবের ভিন্নতায়, ঘটনার বিচিত্রতায় মেয়েটি ও তাকে ঘিরে থাকা মানুষগুলোর জীবন বিভিন্নভাবে বদলে যায়। সেই বদলে যাওয়া জীবনটাকে মেয়েটা কী করে সামলায়? সেই মানুষগুলো তখন কী করে? ঝকঝকে মুক্তোর শুভ্রতা তখন কতটা তার মোহময়তা ধরে রাখতে পারে? ভালোবাসা আর ইচ্ছে-অনিচ্ছের শক্ত ধাঁধায় মেয়েটা কি শেষ পর্যন্ত সুখটাকে খুঁজে পাবে? সুখ নাকি হাতের কাছেই। শুধু হাত পাতার সময়টা ঠিকঠাক হতে হয়। সেই হাতের কাছের সুখটা মেয়েটার হাতে শেষমেষ আসবে তো? ঝকঝকে মুক্তো তার শুভ্রতা নিয়ে শেষ অবধি টিকে থাকতে পারবে তো?
"এত মন খারাপ করা গল্প কেন লেখেন বলেন তো??? অসাধারণ লেখা বলতেও কষ্ট হচ্ছে। খুব ভয়ে ভয়ে গল্পটা পড়া শুরু করেছিলাম এবং এ ভয়টাই সত্যি হলো।কোনো আবির চাই না।কুন্দনুকার দ্বিতীয় পর্বটা চাই, চাই, চাই!! ভালোবাসায় মোড়ানো অনয়💞💞নিথিশা..... অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম।"
যখন গভীর অনুভূতির জোয়ারে ভাসি তখন সেই অনুভূতির প্রকাশ আমি যথাযথ ভাবে লিখে বা বলে কোন ভাবেই প্রকাশ করতে পারি না। ঠিক যেমন এখন পারছি না ' তৃধা আনিকা' আপুর বই ' কুন্দনিকা' সম্পর্কে দুই লাইন লিখতে। ইশ আমি শব্দ গোছাতে পারছি না, বাক্য সাজাতে পারছি না। নিজেকে প্রশ্ন করেছি, 'হায়! এমন কেন হলো?' আবার নিজের উত্তর দিয়েছি,' এটা হয়েছে বলেই সোনার মেয়ে আরো খাঁটি সোনার মেয়ে হয়েছে '। ৭১৯ পৃষ্ঠার ( ইবুক ভার্সন) বিশাল বইটিতে রয়েছে অনেকগুলো চরিত্র। এতে মজার বিষয় হলো প্রত্যেকটা চরিত্র একজন আরেক জনের সঙ্গে লাল রিবনে জড়িত। আর সে-সব পড়ার সময় হঠাৎ করে খেয়াল করবেন তৃধা আনিক রচিত সব লেখার মধ্যে ' কুন্দনিকা ' আলাদা। এর শব্দ, বাক্য, চরিত্রদের জীবন দর্শন, তাদের হিউমার সব কিছুই অদ্ভুত রকমের সুন্দর। বইটা বিশাল এটা দেখে অনেকই ভাবতে পারেন গল্প হয়তো স্লো পড়তে বোরিং লাগবে,কিন্তু প্রকৃত পক্ষে এর ভেতরের কাহিনি এত চমৎকার যে যা আপনাকে সুপারগ্লুয়ের মতো আটকে রাখবে শেষ পর্যন্ত। এত গুলো চরিত্র কিন্তু কোন জটপাকানো নেই সবকিছু ঝরঝরে পরিষ্কার। সব কিছু আগাগোড়া টিপটপ। শুরুতেই বলেছি এই বইটা নিয়ে আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারছিনা। শুধু লম্বা লম্বা শ্বাস নিচ্ছি। লিখতে গিয়েও থামছি স্পয়লার হয়ে যাবে সেই ভয়ে। পুরো গল্প অতিরঞ্জিত না। ভীষণ,ভীষণ চমৎকার। আর এন্ডিং টা আরও বেশি চমৎকার। আমি মনে করি এমন এন্ডিংয়ের জন্যেই বইটায় সৌন্দর্য আরো দশ গুণ বেড়ে গেছে। যদি কেউ তৃধা আনিকার রচিত কোনো একটা লেখা পড়তে চায় তবে আমি তাকে সাজেস্ট করবো। আমার পড়া সেরা বই গুলোর মাঝে কুন্দনিকা যুক্ত হয়েছে। আশা করি আপনি পড়ার পর ও আপনার পড়া সেরা বই গুলোর মাঝে কুন্দনিকা অনায়াসে জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস। প্রিয় তৃধা আপু আপনাকে কি বলি বলুন তো? মন (!) গল্প লিখেও আপনি আমার মনে তৃপ্তি এনে দিয়েছেন।গল্পের মোহমায়ায় আমি অন্য এক ভূবণে আছি। আপু প্লীজ কুন্দনিকা আবার মলাট বই আনুন। আমি কিনবো মলাট বই। যখন যখন মন কেমন করবে টুপ করে বের করে পড়বো আমি।প্রিয় আপু অনেক ভালোবাসা জানবেন। উইহিব্বুক, মাই বিলাভড। বই: কুন্দনিকা লেখিকা : তৃধা আনিকা প্রকাশনা : বইটই ইবুক মূল্য : ২৫০ রিভিউ : তনিমা ইসলাম তারিখ : ১৭.০৯.২০২৬
Read all reviews on the Boitoi app
Apu emon ki hote parto na je Anoy fire asece o more nai. Apu seshta kono vabei mene nite parci na etto mojar funny ekta golper ending eta hotei pare na 💔
এত মন খারাপ করা গল্প কেন লেখেন বলেন তো??? অসাধারণ লেখা বলতেও কষ্ট হচ্ছে। খুব ভয়ে ভয়ে গল্পটা পড়া শুরু করেছিলাম এবং এ ভয়টাই সত্যি হলো।কোনো আবির চাই না।কুন্দনুকার দ্বিতীয় পর্বটা চাই, চাই, চাই!! ভালোবাসায় মোড়ানো অনয়💞💞নিথিশা..... অনেক আগ্রহ নিয়ে অপেক্ষায় রইলাম।