
'শাহেদ ওয়াসিফ' নামটির মধ্যেই যে গাম্ভীর্য লুকিয়ে আছে, তার বাস্তব প্রতিফলন ঘটে লোকটির ব্যক্তিত্বে। দীর্ঘদেহী এবং সুঠাম গড়নের শাহেদের প্রতিটা পদক্ষেপে যেমন আভিজাত্যের ছাপ স্পষ্ট, তেমনি তার কথা ও আচরণে রয়েছে এক ধরণের মার্জিত ভারিক্কি ভাব। তিনি যেন নিয়মের শৃঙ্খলে বাঁধা এক নিখুঁত মানুষ, যার পেশা এবং চালচলন একে অপরের পরিপূরক। ঠিক এর বিপরীত মেরুর চরিত্র মুমতাহিনা ধারা। নামের মতোই সে চঞ্চল, প্রাণবন্ত এবং ছটফটে। গাম্ভীর্যের ছিটেফোঁটাও নেই তার মাঝে। সম্পূর্ণ পারিবারিক পছন্দে যখন আকাশ-পাতাল পার্থক্যের এই দুই মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তখন শুরু হয় এক নতুন মনস্তাত্ত্বিক খেলা। শাহেদ ও ধারার এই মিলন প্রমাণ করে যে, জীবনের সমীকরণ সবসময় সমান হতে হয় না; কখনো কখনো কঠোর আর কোমলের মিশ্রণেই সবচেয়ে সুন্দর সুর তৈরি হয়। তাদের মধ্যকার বোঝাপড়াটা একে অপরকে বদলে দেওয়ার নয়, বরং একে অপরের ভিন্নতাকে গ্রহণ করে পূর্ণতা পাওয়ার এক গল্প।
"অসাধারণ চমৎকার এগুলো বললেও যেনো কম হয়ে যায়।গল্পের পত্যেক টা মুহুর্ত যেনো চোখের সামনে ভেষে উঠে।আপু সত্যি বলার ভাষায় খুঁজে পাচ্ছি না।ওয়াসিফ আর ধারার জুড়িটা যেনো মনে গেঁথে গেছে"
অসাধারণ চমৎকার এগুলো বললেও যেনো কম হয়ে যায়।গল্পের পত্যেক টা মুহুর্ত যেনো চোখের সামনে ভেষে উঠে।আপু সত্যি বলার ভাষায় খুঁজে পাচ্ছি না।ওয়াসিফ আর ধারার জুড়িটা যেনো মনে গেঁথে গেছে
Read all reviews on the Boitoi app
চমৎকার!! চমৎকার সব অনুভূতির অভিব্যক্তি।। মনে হলো নিজেকেই পড়ছি।প্রত্যেকটা মেয়েরই চাওয়া এরকম কেয়ারিং হাজব্যান্ড।কিন্তু কয়জনে পায় বাস্তবে?? গল্পের চরিত্রগুলো গল্পে পড়তেই ভালো লাগে।।বাস্তবে গল্পের মতো চরিত্র খুঁজতে গেলে কষ্ট বই কিছুই পাওয়া যাবে না।।তবুও গল্প পড়ে আনন্দ পাই।চমৎকারভাবে ২জন মানুষের অভিব্যক্তি ফুটিয়ে তোলা হয়েছ। অসাধারণ, অসাধারণ!!!! লেখিকাকে অসংখ্য ধন্যবাদ।।।
দু দিনে মনোযোগ সহকারে ধারা আর ওয়াসিফ কে পরলাম। সত্যি সুন্দর ছিলো গল্পটা। চন্চল ধারা আর দায়িত্ববান মেজর পুরাই আলাদা একটা সৌন্দর্য দিয়েছে গল্পটাকে। ❤️❤️
Golpo ta osadharon chilo apu ❤️❤️ Thank you so much apu apnake ato sundor golpo dayor jonno ❤️❤️
অসম্ভব সুন্দর একটা গল্প,,,বরাবরের মতো ই ওয়াসিফ গম্ভীর, দ্বায়িত্ব বান,,আর ধারা কিছুটা চঞ্চল,, দুজনের প্রতি দুজনের অসীম ভালোবাসা,,আর ছোট প্রানের আগমন গল্পটা কে আলাদা সৌন্দয্য দিয়েছে 🥰
আপনার ৩টা ই বুকই আমার পড়া হয়েছে, কেন জানিনা মনে হচ্ছে এটাও ভিষণ সুন্দর হবে তাই পড়ার আগেই রেটিং দিলাম ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️