

সম্পর্ক শুধু দু’পক্ষের মাঝেই হয়। “তৃতীয়পক্ষ” শব্দটা মৌমাছির হুলের মতো। কোনো সংসারে সেই হুল ফোটালে সম্পর্কের ফাটল তো ধরবেই। ফাটল ধরা সম্পর্ক জোড়াতালি দিয়ে কী বেশিদিন ঠিক রাখা যায়? সম্পর্কের ওপর তৃতীয়পক্ষের ছায়া পড়লেও তা আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না, যদি তৃতীয়পক্ষ স্বয়ং হাজির থাকে তখন।