

যখন আপনি বুঝতে পারবেন, আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে, তখন আপনার কেমন লাগবে? সেই লোকটা আপনার স্বামী হলেও বা, কেমন লাগবে? তরী—যে ‘শাহরিয়ার আহসান’ নামক এক অগ্নিকে ভালোবেসে নিজের পরিবার ছেড়ে এসেছিল—তার সাথে ঠিক এমনটাই ঘটে এসেছিল। তবে একদিন সে জানতে পারে, যার সাথে এতদিন সংসার করে এসেছে, সেই মানুষটা তারই মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছিল। মেতে ছিল এক বিশেষ খেলায়, যে খেলায় ভালোবাসা, ঘৃণা ও মানসিক দ্বন্দ্ব—সব সমান তালে চলে। আর তৈরি হয় অদ্ভুত সব গল্প, যা একই সাথে ঠিক এবং বেঠিক নামক খাঁচায় আবদ্ধ। যেই খাঁচা খুলে মুক্তি কেবল শাহরিয়ার আহসানই দিতে পারে।
"খুব খুব সুন্দর হয়েছে পুরো গল্পটা। টান টান উত্তেজনার মধ্যে গল্পটা শেষ করলাম। তরী আর শাহরিয়ার জুটি এক কোথায় বেস্ট। লাস্ট দুই সিজন এর রহস্য খুব ভালো ভাবে উন্মোচন করা হয়েছে। লেখিকার আগামীর জন্য শুভ কামনা রইলো।"
খুব খুব সুন্দর হয়েছে পুরো গল্পটা। টান টান উত্তেজনার মধ্যে গল্পটা শেষ করলাম। তরী আর শাহরিয়ার জুটি এক কোথায় বেস্ট। লাস্ট দুই সিজন এর রহস্য খুব ভালো ভাবে উন্মোচন করা হয়েছে। লেখিকার আগামীর জন্য শুভ কামনা রইলো।
Read all reviews on the Boitoi app
অবশেষে গল্পটা আসলো। গত দুই টা সিজনের পরে এই সিজনটা বেস্ট ছিল। সবকিছুর পর, দুই পক্ষের বোঝাপড়াটা সম্পুর্ণ। কিন্তু তবুও আমার বেচারা শুভ্রর জন্য খারাপ লাগে, বেচারার ভালোবাসা একতরফাই থেকে গেল। তবে তাও এন্ডিং টা আমার পছন্দ হয়েছে খুব😫। মাঝে মনে হচ্ছিল সব উল্টাপাল্টা হয়ে যাবে, কিন্তু আমাদের নৌশি আপু থাকতে তাতো হবে না😊। গল্পটার জন্য অনেেেক ধন্যবাদ নৌশি আপুকে। সাথে নতুন ই-বুকের শুভেচ্ছা 🖤🌿✨
সুইটহার্ট লাভ এক কথায় অসাধারণ আর ইউনিক টাইপ,, তরী আর শাহরিয়ার কে নিয়ে লেখা বাকি ই-বুক গুলো পরে যেটা নিয়ে সন্দেহ হতো সেটা এই ই-বুক এ সুন্দর করে প্রকাশ করা হয়েছে,,আর ই-বুক টা মনে হইছে ভালোবাসা আসলেই সুন্দর,,শুভ্র জন্য খারাপ লেগেছে একতরফা ভালোবাসা আসলেই কষ্টের,, শুভ্র সবসময় চেষ্টা করে গেছে তরী কে নিজের করার জন্য কিন্তু দিন শেষে তরী সবসময়ই শাহরিয়ারের ই ছিল,,,পছন্দের লাইন হলো ❝ সুইটহার্ট, তুমি আমার। শুধুই আমার। ❞🖤
আপু এটা এত্ত জোস যে কি বলবো, প্রতিটা মুহূর্তই টানটান আকর্ষণীয়, প্রতি লাইনে আমি ভাবছি এবার কি হবে- কি হবে। শাহরিয়ার চরিত্রটা ভারি রহস্যময়, পুরো গল্পটা দারুণভাবে এনজয় করেছি। তোমার জন্য শুভ কামনা ও ভালোবাসা রইলো আপু 🫶🤍