

অনাকাঙ্ক্ষিতভাবেই বৈবাহিক সম্পর্কের এক অটুট বাঁধনে জড়িয়ে পড়ে ওয়ালিদ আর আভা। দুজনের চলার পথ ছিল ভিন্ন। জীবনের লক্ষ্য ছিল আলাদা। অথচ নিয়তি তাদের দাঁড় করিয়ে দিল এক ছাদের নিচে; একই জীবনের সমান্তরালে। সবাই যখন নীল আকাশ ছোঁয়ার নেশায় মত্ত; আভার চাওয়া ছিল খুব সাধারণ। সেই আকাশছোঁয়া দীর্ঘ পথে একজন বিশ্বস্ত মানুষের হাত ধরে হাঁটার। কিন্তু জীবন কি সবসময় সহজ সমীকরণে চলে? সংসার কি কেবলই বসন্তের রোমান্টিকতা? নাকি দায়িত্বের চাপে পিষ্ট হতে হতে ফিকে হয়ে আসা কোনো এক পুরনো পাণ্ডুলিপি? আভার চোখে যখন ক্যারিয়ারের তীব্র হাতছানি ঠিক তখনই কোল জুড়ে আসে ছোট্ট প্রাণ 'ওহি'। একদিকে নিজের স্বপ্ন, অন্যদিকে মাতৃত্বের অমোঘ টান। আভা কি পারবে ভারসাম্য খুঁজে পেতে? ওয়ালিদের মনে আভার জন্য ভালোবাসা ছিল শুরু থেকেই। সে যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো পেয়ে গিয়েছিল নিজের প্রিয় মানুষটাকে। প্রচলিত আছে সহজে যা পাওয়া যায়, মানুষ নাকি তার কদর করতে জানে না। ওয়ালিদ আর আভার ক্ষেত্রেও কি সেই প্রবাদ সত্যি হয়েছিলো? এই চড়াই-উতরাই, মান-অভিমান আর ত্যাগের নামই কি ‘প্রেমবিন্দু’? যেখানে প্রতিদিনকার ছোট ছোট যত্ন আর মায়া বিন্দু বিন্দু হয়ে জমা হয় আর একদিন অলক্ষ্যে তৈরি করে ভালোবাসার এক বিশাল সিন্ধু।
""প্রেমবিন্দু" গল্প টা সুমনা আপুর লেখা আমার প্রথম গল্প যে গল্পের মাধ্যমে সুমনা সাথী আপুর পেইজে আমার প্রথম আগমন ঘটছিলো... ফেসবুকে "প্রেমবিন্দু" গল্পে আভার মৃত্যু তে ভীষণ কান্না পেয়ে ছিলো আমার.. ওয়ালিদ আভা জুটির অতন্ত্য মর্মান্তিক এক বিচ্ছেদ সুমনা আপুর প্রতিটা পাঠক পাঠিকা দের কাঁদিয়ে ছিলো সেই গল্পের সমাপ্তি তে... কিন্তু ই-বুক গল্প "প্রেমবিন্দু" আমাদের সব পাঠক পাঠিকা দের সব কষ্ট মুছে দিয়ে মনের গভীর থেকে সুমনা আপুর প্রতি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে মন টা সত্যিই... অসম্ভব অসাধারণ সুন্দর হয়েছে আপু গল্প টা, এতো টা সৌন্দর্য আপনি আপনার এই "প্রেমবিন্দু" গল্পের আভা ওয়ালিদ জুটি তে ঠুসে ঠুসে ভরে দিয়েছেন যে আপনার প্রতিটা পাঠক পাঠিকা মহলের মনের গভীরে খোদাই করা থাকবে আভা এবং ওয়ালিদ নাম টা... আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জানাচ্ছি আপু এমন চমৎকার সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য... অনেক আগেই গল্প টা কিনে রেখে ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে পড়া হচ্ছিল না। আজ শেষ করেই ভাবলাম সুমনা আপুর উদ্দেশ্যে অবশ্যই তার এই অপরুপ সুন্দর লেখা ভালোবাসার জুটি আভা ওয়ালিদ কে নিয়ে কিছু বলা উচিত আমার.... ভালবাসা এবং দোয়া রইলো আপু আপনার প্রতি... কমেন্ট টা চোখে পরলে অবশ্যই জানাবেন আপু আপনার লেখা চরিত্র ওয়ালিদ ভক্ত ছোট্ট এই পাঠিকার কমেন্ট টা পড়তে আপনার কেমন লাগলো 💖🥰।"
অসাধারণ আর অসম্ভব সুন্দর একটা গল্প ছোট হলেও গল্পটা অনেক সুন্দর 🥹❤️
Read all reviews on the Boitoi app
"প্রেমবিন্দু" গল্প টা সুমনা আপুর লেখা আমার প্রথম গল্প যে গল্পের মাধ্যমে সুমনা সাথী আপুর পেইজে আমার প্রথম আগমন ঘটছিলো... ফেসবুকে "প্রেমবিন্দু" গল্পে আভার মৃত্যু তে ভীষণ কান্না পেয়ে ছিলো আমার.. ওয়ালিদ আভা জুটির অতন্ত্য মর্মান্তিক এক বিচ্ছেদ সুমনা আপুর প্রতিটা পাঠক পাঠিকা দের কাঁদিয়ে ছিলো সেই গল্পের সমাপ্তি তে... কিন্তু ই-বুক গল্প "প্রেমবিন্দু" আমাদের সব পাঠক পাঠিকা দের সব কষ্ট মুছে দিয়ে মনের গভীর থেকে সুমনা আপুর প্রতি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে মন টা সত্যিই... অসম্ভব অসাধারণ সুন্দর হয়েছে আপু গল্প টা, এতো টা সৌন্দর্য আপনি আপনার এই "প্রেমবিন্দু" গল্পের আভা ওয়ালিদ জুটি তে ঠুসে ঠুসে ভরে দিয়েছেন যে আপনার প্রতিটা পাঠক পাঠিকা মহলের মনের গভীরে খোদাই করা থাকবে আভা এবং ওয়ালিদ নাম টা... আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জানাচ্ছি আপু এমন চমৎকার সুন্দর একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য... অনেক আগেই গল্প টা কিনে রেখে ছিলাম কিন্তু ব্যস্ততার কারণে পড়া হচ্ছিল না। আজ শেষ করেই ভাবলাম সুমনা আপুর উদ্দেশ্যে অবশ্যই তার এই অপরুপ সুন্দর লেখা ভালোবাসার জুটি আভা ওয়ালিদ কে নিয়ে কিছু বলা উচিত আমার.... ভালবাসা এবং দোয়া রইলো আপু আপনার প্রতি... কমেন্ট টা চোখে পরলে অবশ্যই জানাবেন আপু আপনার লেখা চরিত্র ওয়ালিদ ভক্ত ছোট্ট এই পাঠিকার কমেন্ট টা পড়তে আপনার কেমন লাগলো 💖🥰।
আভা, ওয়ালিদ আমার অনেক প্রিয় একটি জুটি। আপুর গল্পগুলোর মধ্যে "নির্বাণের পথে"এর পর "প্রেমবিন্দু" আমার সবচেয়ে ভালো লেগেছে। ফেসবুকের"প্রেমবিন্দু" গল্পে আভা,ওয়ালিদের সমাপ্তিটা মন ছুঁয়ে গেলেও কোথাও যেন অপূর্ণ লেগেছিল। বারবার মনে হয়েছে, তাদের সুন্দর কেমিস্ট্রিটা আরও কিছুটা সময় ধরে থাকলে ভালো লাগত। তাই এই প্রিয় জুটিকে আবার নতুন করে পড়তে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে। সব শেষে ভন্ড নেখিকাকে অনেক ধন্যবাদ আভা ওয়ালিদ আর ওহিকে কে আমাদের মাঝে আবার তুলে ধরার জন্য 🤗
বরা বরই আপু গল্প আমার খুব পছন্দের। আপুর লেখা গল্পের মধ্যে এই প্রেমবিন্দু গল্প টাও আমার খুব প্রিয়।গল্প টা পড়া হয়েছে আরো আগেই কিন্তু রিভিউ দেওয়া হয়নি। গল্প টা যারা এখনো পড়োনি তাদের বলবো একবার হলেও পড়ে দেখতে পারেন নিরাশ হবেন না।
Khub valo laglo
"এই অবেলায়" মাধ্যমে লেখিকার গল্প পড়া শুরু করেছি। ওই আগ্রহ নিয়েই ই বুকটা কিনে ফেলা। খুবই সুন্দর হয়েছে। অল্পের মধ্যে সুন্দর ♥️ অনেক শুভকামনা রইল ♥️ লেখিকার কাছে অনুরোধ রইলো এই অবেলায় উপন্যাস নিয়মিত দেয়ার জন্য♥️
ভালো লেগেছে। একটা সুন্দর রুচিসম্মত গল্প। দুজন অচেনা মানুষের কাছে আাসার, ভালবাসার গল্প। ওয়াহিদ ও আভাকে ভালো লেগেছে। লেখিকার লেখনী চমৎকার। ❤️
"আভা-ওয়ালিদ" বরাবরই প্রিয় জুটি। হ্যাপি এন্ডিং এর সাথে ওদেরকে আবার পড়ে খুব ভালো লাগলো। ওদের দুষ্টুমিষ্টি খুনসুটি, মান অভিমান, সাংসারিক বোঝাপড়া সাথে তাদের পূর্ণতা "ওহি", সব মিলিয়ে গল্পটা দারুন লেগেছে। সব শেষে ধন্যবাদ সাথী দিভাইকে ওদেরকে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য ❤️...
সুমনা সাথী দিভাই লেখা বরাবর আমার খুব ভালো লাগে ,, তার মধ্যে 'ওয়ালিদ ও আভা' আমার পছন্দের একটা জুটি🥰। ওদের সংসারে সংসার জীবনের খুনসুটি,বোঝাপড়া, নিজেদের স্বপ্ন পূরণ, ও পূর্ণতা হিসেবে 'ওহি' কে নিয়ে সব মিলিয়ে এই গল্পটা অসাধারণ লেগেছে 🎀।প্রেমবিন্দু ' গল্পটা ভিন্ন কাহিনীর মাধ্যমে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য এবং নতুন ভাবে তাদের তুলে ধরার জন্য সব শেষে সুমনা সাথী দিভাইকে অনেক ধন্যবাদ 😊🎀।
সাথি আপুর লিখা আমার বরাবরই পছন্দের আর এই ই-বুক টি আমার কাছে খুব ভালো লেগেছে