

গাড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছে সিয়াদাত। মিনিট দশেক পর আচানক সে কথা বলা ভুলে যায়। ফোনের অপর প্রান্ত থেকে ‘হ্যালো হ্যালো’ শব্দ ভেসে আসে, কিন্তু সে প্রত্যুত্তর করার অবস্থায় নেই। থাকবেই বা কী করে? তার ধ্যান-জ্ঞান সবটুকু সুপ্রভাতে আটকে গেছে। সারার হাত ধরে সুপ্রভা হেঁটে আসছে। তার পরনে পার্পল কালারের জর্জেট থ্রি-পিস। হালকা বাতাসে ওড়নাটা দুলে উঠছে। কৃষ্ণবর্ণ লম্বা চুলগুলো পরিপাটি বেণিতে বাঁধা, তবুও কয়েকটি অবাধ্য অলক গুচ্ছ কপালের ধারে খেলা করছে। মুখে প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও তাকে কতটা স্নিগ্ধ আর মোহনীয় লাগছে! মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। সিয়াদাত একপলক তাকিয়েই দৃষ্টি সরিয়ে নেয়; বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে অসম্ভব। মেয়েটার দিকে চেয়ে থাকলেই বুকের ভেতর অদ্ভুত এক নেশা জেগে ওঠে, হৃদয়টা যেন অচেনা কোনো তালে নেচে ওঠে।
পড়তে অনেক ভালো লেগেছে স্টোরি টা 😍 আরেকটু বড় হলে আরো ভালো লাগতো🥰🥰
Read all reviews on the Boitoi app
Vhison sundor laglo 😊😊 sesh mesh kiney fhellm, kokhun Sesh holo bujhtei parlm Na 🥰🥰
খুবই সুন্দর হয়েছে। আপনার অন্য সব ইবুক থেকে এটা বেস্ট,,.
অসাধারণ একটা গল্প❤️। লেখিকার চমৎকার লেখনীতে গল্প বাস্তব মনে হয়। অসাধারণ রোমান্টিক গল্প। ❤️❤️❤️❤️