

আদি থেকে অন্ত পর্যন্ত যে জীবন আমরা যাপন করি, সেই বেহিসেবি সময়ের হিসাব রাখতে গিয়ে আমরা হিমশিম খাই। সময়ের সাথে সাথে নানান ঘটনা-দুর্ঘটনা মেনে নিয়েই আমাদের দৈনন্দিন জীবন। চলার পথের ভুলভ্রান্তি, ভালো-মন্দ নিয়েই আমাদের পথচলা। পথ চলতে চলতে কত রকম মানুষের সাথে দেখা হয়, কথা হয়; সম্পর্ক হয় ক্ষণিকের অথবা আজীবনের তরে। সম্পর্কের হাত ধরে আসে প্রেম, ভালোবাসা, অপেক্ষা, প্রতীক্ষা, বিরহ, বিচ্ছেদ, ত্যাগ-তিতিক্ষা—আসে জটিলতা। সবকিছু মিলিয়ে জীবন হয় রহস্যময়, রোমাঞ্চকর। আর সেখান থেকেই তৈরি হয় একেকটা গল্প, সৃষ্টি হয় নানারকম চরিত্র। পাঠকের মনে দাগ কেটে রয়, যদি উপস্থাপন সঠিক ও সুন্দরভাবে হয়। “রুবার ডায়েরি” রহস্য আর রোমাঞ্চে আগলে রাখা একটি নিটোল প্রেমকাহিনি। দুটি মানুষকে নিয়ে গড়ে উঠেছে এই গল্প। তাদের আশেপাশের চরিত্রগুলো তাদেরকে অলংকৃত করেছে নানাভাবে। আশা করি গল্পটা সবার মন ছুঁয়ে যাবে। সকল পাঠকের জন্য রইল ভালোবাসা ও শুভেচ্ছা।