

ফাইজা হঠাৎই এক ভয়াবহ সাইবার অপরাধের শিকার হয়। একটি ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার হুমকি দিয়ে শুরু হয় তার বিরুদ্ধে সেক্সটরশন (sextortion)। একটি ভুল সিদ্ধান্ত, ব্ল্যাকমেইল আর ভয়াল প্রযুক্তির ফাঁদে আটকে পড়ার করুণ বাস্তবতা। পরিচিতজনদের সন্দেহ, অনলাইন প্রেমিকের প্রতারণা এবং নিজের আত্মবিশ্বাস ভাঙচুরের ভেতর দিয়ে সে টের পায়— নারীর শরীরকে কীভাবে ডিজিটাল অস্ত্র বানিয়ে ফেলা যায়। এ গল্প এই সময়ের, যেখানে ভয় ছড়ায় স্ক্রিনে, বন্ধুত্ব ভাঙে ক্লিকের পরতে, আর আত্মবিশ্বাস ধুলোমলিন হয় ভার্চুয়াল বাস্তবতায়। যে সমাজ মুখে নারীশক্তির জয়গান গায়, তার চোখরাঙানি আর আড়ালে থাকা সহিংসতা যখন বাস্তবে ছায়া ফেলে— সামাজিক স্টিগমা আর ডিজিটাল হুমকির মুখে তখন ফাইজারা নিজের ভাঙাচোরা অস্তিত্বের মধ্যেই পাথর হয়ে দাঁড়াতে শেখে।