

ভালোবাসা কি সত্যিই চিরদিন একরকম থাকে? নাকি সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষ, বদলে যায় প্রতিশ্রুতি; আর শেষমেশ ভেঙে যায় বিশ্বাসের নীরব সেতু? 'হৃদয় ভাঙার গল্পগুলো – সিজন ২' এমন কিছু গল্পের সংকলন, যেখানে ভালোবাসা আছে, অপেক্ষা আছে, ত্যাগ আছে; আর আছে নির্মম বাস্তবতার আঘাত। এখানে এমন নারীদের গল্প আছে, যারা ভালোবেসে সব উজাড় করে দিয়েছে; আছে এমন পুরুষের গল্প, যারা স্বপ্ন দেখিয়েছে ঠিকই, কিন্তু দিনশেষে রেখে গেছে এক ভাঙা হৃদয়। আবার আছে অপ্রত্যাশিত কিছু মোড়, যেখানে অন্ধকারের মধ্যেও নতুন আলো দেখা যায়।
"এটা আসলে পুরোপুরি হৃদয় ভাঙার গল্প না, বরং ভাঙা হৃদয় এর নতুন করে শক্ত হওয়ার মিষ্টি অনুভুতির গল্প। ৩ টা গল্পই অনেক সুন্দর।"
এটা আসলে পুরোপুরি হৃদয় ভাঙার গল্প না, বরং ভাঙা হৃদয় এর নতুন করে শক্ত হওয়ার মিষ্টি অনুভুতির গল্প। ৩ টা গল্পই অনেক সুন্দর।
Read all reviews on the Boitoi app
খুব চমৎকার ছিলো হৃদয় ভাঙার গল্পগুলো (২) পুরো আলাদা প্রথম টা পড়ে অনেক কান্না আর মন খারাপ ছিলো কিন্তু দ্বিতীয় টা পড়ে খুব ভালো লাগছে । যদিও ভিন্ন ভিন্ন গল্প কিন্তু খুবই চমৎকার ছিল 🥰
খুব খুব ভালো লেগেছে প্রতিটি গল্প, এবার গল্প গুলোর শেষ টা অসাধারণ হয়েছে, আপনার প্রতিটি গল্প ই ভিষণ সুন্দর হয় তবে সিজন ১ এর জন্য এখনো মন খারাপ লাগে তখন নিজেই হেসে দেই যে লেখিকা তো মনের মত ই লিখবে যাতে পাঠকরা সব সময় মনে রাখতে পারে এমন গল্প, আপনি সার্থক হয়েছে আমরা যারা ই সিজন ১ পড়েছি সব সময় মনে থাকবে। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর গল্পের জন্য ❤️❤️❤️❤️