

জীবন ও ধর্ম একটি আরেকটির সাথে ওৎপ্রোতভাবে জড়িত। একটিকে বাদ দিয়ে অন্যটির কল্পনাও করা যায় না। জীবনবিহীন ধর্ম যেমন অকার্যকর, ধর্মহীন জীবনও তেমন অভিশপ্ত। তাই পৃথিবীর সূচনালগ্ন থেকেই সৃষ্টিকর্তা আলাহ তাআলা মানুষের জীবনের সাথে ধর্মকে আবশ্যক করে দিয়েছেন। আজ যারা ধর্মহীন জীবন-ব্যবস্থার কথা বলেন, তারা মূলতঃ পশুত্বের জীবন মানব সমাজে বাস্তবায়ন করতে চায়। এ ছাড়া তাদের ঠুনকো দাবীর কি বাস্তবতা রয়েছে। মানুষের জীবনের ধর্ম হলো ইসলাম। কিন্তু এই ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের জানাশোনা নিতান্ত কম। মুসলমান আজ জানে না, ইসলাম ধর্মের আক্বীদা-বিশ্বাস ও মৌলিক বিধানাবলীর সঠিক পরিচয় কী? তাই বক্ষ্যমাণ গ্রন্থে ইসলাম ধর্মজ্ঞান ও ইসলামের মৌলিক বিধানাবলী সম্পর্কে সুবিস্তারে আলোকপাত করা হয়েছে।