

মা নামক মানুষটির অনুপস্থিতি জীবনের পুরো মানেই বদলে দেয়। বদলে যায় পরিবারের সবচেয়ে আদুরে, আহ্লাদে বেড়ে ওঠা শিশুটির জীবনচক্র! মাইমুনাও তেমনই একজন যুবতী। ছোটবেলায় মাকে হারিয়ে সে সৎমায়ের সংসারে বড় হয়েছে। ধীরে ধীরে সে হয়ে উঠেছে ওই সংসারের সবচেয়ে তুচ্ছ সদস্য। আজীবন সৎমায়ের যন্ত্রণায় জর্জরিত মাইমুনা চেয়েছিল পড়াশোনা শেষ করে কিছু একটা করবে। তারপর নিজের জীবন নিয়ে চলে যাবে দূরে কোথাও। কিন্তু নিয়তির সিন্ডিকেট যেন তার দুয়ার থেকে সরেই না। হঠাৎ করেই বিয়ে ঠিক হয় এক বিপত্নীক ভদ্রলোকের সাথে। ভদ্রলোকের একটি তিন মাসের দুধের শিশুও আছে। মাইমুনা পড়ল অথৈ সাগরে! এই জীবনে তার সাথেই কেন এমন হয়? তাকেই কেন অন্যের ফেলে যাওয়া 'বস্তু' গ্রহণ করতে হবে? সে কি একজন পূর্ণাঙ্গ পুরুষ পেতে পারে না, যার জীবনে মাইমুনাই হবে প্রথম এবং শেষ নারী? তারপর কী হয়েছিল মেয়েটির জীবনে? সে কি তার আরাধ্য পুরুষ পেয়েছিল? নাকি বরাবরের মতো নিয়তিকে বরণ করে নিতে বাধ্য হয়েছিল? জানতে হলে পড়তে হবে—'তুমি আসবে বলে'।
Excellent
Read all reviews on the Boitoi app