
ইতিকাফ একটি স্বতন্ত্র ইবাদত। নফল হিসাবে এই ইবাদত সারা বছর করা যায়। যেকোনো দিন, যেকোনো সময় ইতিকাফের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করা যায়। বিশেষ কারণে ইতিকাফ ওয়াজিব হয়ে যায়। রমযানের শেষদশক হলো সুন্নত ইতিকাফের সময়। এই ইতিকাফের ফযিলত সর্বাধিক। এই দশকে আছে লাইলাতুল কদর। হাজার মাসের চেয়ে উত্তম এক রজনী। এমন গুরুত্বপূর্ণ ইবাদতটি অনেক মুসলমান জীবনে কোনোদিন করেননি। জীবনে কখনো ইতিকাফ করার আগ্রহ মনে জাগেনি।