

কল্পনাপ্রবণ তরুর জীবনে এক অদেখা কল্পমানবের উপস্থিতি যেন নীরব ছায়ার মতো সঙ্গী হয়ে থাকে। কিন্তু সেই কল্পমানবের বাস্তব আবির্ভাব তরুর জীবনে নিয়ে আসে এক অপ্রত্যাশিত ঝড়। সমাজে প্রচলিত নানা কুপ্রথা—বিশেষ করে বর্ণবৈষম্য ও কন্যাসন্তানকে ঘিরে বৈষম্যমূলক মানসিকতা—তরুর জীবনকে করে তোলে আরও কঠিন। পরিবার ও পরিচিত মানুষের অবহেলা, কটুকথা ও তির্যক দৃষ্টির মাঝে জর্জরিত তরুকে নিজের অস্তিত্ব ও স্বপ্নকে রক্ষা করার লড়াই করে যেতে হয়। একবিংশ শতাব্দীতে এসেও আমাদের সমাজে কন্যাসন্তান ও পুত্রসন্তানকে ঘিরে নানা ধরনের বৈষম্যমূলক মনোভাব বিদ্যমান। অনেক পরিবারে পুত্রসন্তান জন্ম না নেওয়ার জন্য মাকেই দায়ী করা হয়, আর সেই দোষের বোঝা ধীরে ধীরে কন্যাসন্তানের ওপরও চাপিয়ে দেওয়া হয়। সব বাধা, অবহেলা ও সামাজিক কুসংস্কারের মাঝেও তরু কি তার জীবনে এগিয়ে যেতে পারে? তরু কি তার জীবনের সংগ্রাম, আত্মমর্যাদা ও স্বপ্নকে আঁকড়ে ধরে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে? জানতে হলে পাঠক, আপনাকে ‘কল্পতরু’ গল্পটি পড়তে হবে।
"মিষ্টি একটা গল্প। কল্প চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুরু এবং শেষটা বেশ গোছানো। ভুলত্রুটি নেই বললেই চলে। লেখক সম্পাদনার কাজটা বেশ ভালো ভাবেই করেছেন বোঝা যাচ্ছে। শেফার কাজটা আমার একটু আজব মনে হয়েছে। যদিও ও ভালো মনে করেই করেছে, তবে দু'পাশেই অন্ধকারে রাখছে এটা ভালো লাগে নি। অন্তত তরুকে জানাতে পারত। যাইহোক সবমিলিয়ে গল্পটা বেশ ভালো লেগেছে।"
মিষ্টি একটা গল্প। কল্প চরিত্রটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। শুরু এবং শেষটা বেশ গোছানো। ভুলত্রুটি নেই বললেই চলে। লেখক সম্পাদনার কাজটা বেশ ভালো ভাবেই করেছেন বোঝা যাচ্ছে। শেফার কাজটা আমার একটু আজব মনে হয়েছে। যদিও ও ভালো মনে করেই করেছে, তবে দু'পাশেই অন্ধকারে রাখছে এটা ভালো লাগে নি। অন্তত তরুকে জানাতে পারত। যাইহোক সবমিলিয়ে গল্পটা বেশ ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
হাওয়াই মিঠাইয়ের মতো মিষ্টি মিষ্টি একটা গল্প। যেন মুখে দিলেই গলে যাবে। তেমনি গল্পটা পড়তে পড়তে হাওয়াই মিঠাইয়ের মতো মিষ্টি অনুভূতিতে আচ্ছন্ন রেখেই শেষ হয়ে গেল।একটানে পড়ে শেষ করে ফেলার মতো একটা গল্প ।লেখক শায়না সুপ্তির অন্যান্য গল্পের মতো এখানেও ভালো লাগায় বুদ হয়ে ছিলাম। লেখকের জন্য শুভকামনা❤️
ভীষণ মিষ্টি আর মন ভালো করা গল্প। একটানে পড়ে শেষ করলাম। শায়না সুপ্তি বরাবরই ভালো লেখেন। ফেসবুকে উনার লেখা পড়ে মুগ্ধ হয়েছি। কল্পতরু পড়েও মুগ্ধ হলাম। লেখিকার জন্য রইলো অনেক শুভকামনা।