

অসুস্থ বাবার সেবা করার এক অলিখিত চুক্তিতে এতিমখানার ১৬ বছর বয়সী কুহুকে নিজের অন্দরমহলে দত্তক নিয়ে আসে শাহেদ নেওয়াজ। শর্ত ছিল একটাই—এই পরিবারের কারও সঙ্গে কোনো আত্মিক সম্পর্ক গড়া চলবে না। কিন্তু নিয়তির অদ্ভুত খেলায় সেই দূরত্ব ঘুচে যায় এক নিমিষেই। কুহুর সহজ-সরল উপস্থিতি শাহেদের ভেতরে জাগিয়ে তোলে এক ভয়ঙ্কর আসক্তি আর তীব্র কর্তৃত্ববোধ। একরাশ ভয় আর সংকোচ নিয়ে কুহু যখন শাহেদের প্রাসাদে পা রাখে, সে জানত না সেখানে সে কোনো মানুষ নয়, বরং শাহেদের একান্ত ‘ব্যক্তিগত সম্পদ’ হিসেবে গণ্য হবে। শাহেদের এই আগ্রাসন কি শুধুই এক বিকৃত অবসেশন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গভীর অনুরাগ? মালিক আর দাসের এই অদৃশ্য দ্বন্দ্বে কুহু কি কেবল এক জড় আসবাব হয়েই পড়ে থাকবে? নাকি শাহেদের এই নিষ্ঠুর দখলদারিত্বের মাঝেই সে খুঁজে পাবে ভালোবাসার কোনো নতুন সংজ্ঞা?
"ফাগুনের কুহু বালা - সত্যি বলতে অসাধারণ একটি গল্প বরাবরের মতো নীলা আপু আবারও মন ছুঁয়ে যাওয়ার মতো লিখেছেন। গল্পটা ছিল ভালোবাসা, অভিমান আর না বলা অনুভূতির এক সুন্দর মিশ্রন। কুহু প্রথমে শাহেদের ভালোবাসা বুঝতে না পেরে নোমানের সাথে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা তার প্রতিটা অভিমানেই লুকিয়ে ছিল শাহেদের জন্য ভালোবাসা। আমার মনে হয়েছে শাহেদের ছবি দেখা প্রথম দিনে থেকেই কুহু তাকে ভালোবেসে ফেলেছিল। আর শাহেদ সে ত ছিল ভীষন জেদি, কঠিন মনের এক মানুষ। আর সে নিজের জেদের কারণে কুহু কে কষ্ট দিয়ে চলে যায়। এই জায়গা গুলো সত্যিই অনেক খারাপ লেগেছে। যদিও প্রথম খন্ড শেষটা সেড ছিল তবুও তাদের ভালোবাসার শুরুটা এত সুন্দর ভাবে ফুঠে উঠেছে যে পুরো গল্পটাই মনে গেঁথে গিয়েছে। লেখিকা আপুর লেখার ধরন সত্যিই কলিজা ঠান্ডা করার মতো 💖"
শাহেদ কুহুর সিজেন টু চাই। মন ভরলো না। ছোট হয়ে গেছে। আর এতো সুন্দর গল্প এতো তাড়াতাড়ি শেষ হলে হয়?
Read all reviews on the Boitoi app
ফাগুনের কুহু বালা - সত্যি বলতে অসাধারণ একটি গল্প বরাবরের মতো নীলা আপু আবারও মন ছুঁয়ে যাওয়ার মতো লিখেছেন। গল্পটা ছিল ভালোবাসা, অভিমান আর না বলা অনুভূতির এক সুন্দর মিশ্রন। কুহু প্রথমে শাহেদের ভালোবাসা বুঝতে না পেরে নোমানের সাথে বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা তার প্রতিটা অভিমানেই লুকিয়ে ছিল শাহেদের জন্য ভালোবাসা। আমার মনে হয়েছে শাহেদের ছবি দেখা প্রথম দিনে থেকেই কুহু তাকে ভালোবেসে ফেলেছিল। আর শাহেদ সে ত ছিল ভীষন জেদি, কঠিন মনের এক মানুষ। আর সে নিজের জেদের কারণে কুহু কে কষ্ট দিয়ে চলে যায়। এই জায়গা গুলো সত্যিই অনেক খারাপ লেগেছে। যদিও প্রথম খন্ড শেষটা সেড ছিল তবুও তাদের ভালোবাসার শুরুটা এত সুন্দর ভাবে ফুঠে উঠেছে যে পুরো গল্পটাই মনে গেঁথে গিয়েছে। লেখিকা আপুর লেখার ধরন সত্যিই কলিজা ঠান্ডা করার মতো 💖
আপু তোমার লিখা প্রতিটা বই দারুণ
দারুন! তবে দ্বিতীয় পর্ব না পড়লে আসল চমক মিস হয়ে যাবে।
লেখিকা নীলা রহমান খুব সুন্দরভাবে চরিত্রগুলোর আবেগ, দ্বন্দ্ব এবং সম্পর্কের গভীরতা তুলে ধরেছেন। প্রতিটি মুহূর্তে পাঠক অনুভব করতে পারে ভালোবাসার টান, কষ্টের ভার আর সম্পর্কের জটিলতা। সব মিলিয়ে, “ফাগুনের কুহুবালা” আমার কাছে একটি অসাধারণ ভালোবাসার গল্প, যেখানে আবেগ, রহস্য আর সম্পর্কের টানাপোড়েন একসাথে মিশে গেছে। গল্পটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে এবং দীর্ঘ সময় মনে থেকে যাবে। 💫 ❤️ রেটিং: ৫/৫
প্রথমেই বলি ইবুক টা ভীষণ সুন্দর লেগেছে। কুহুকে দত্তক নেওয়ার সময় শাহেদ যে রুলস তৈরী করেছিল তা সে নিজেই লংঘন করেছে এবং কুহুর প্রেমে পড়েছে। কুহুর স্নিগ্ধতা,আচরণ, ব্যবহার এসবই আকৃষ্ট করেছে শাহেদকে। যে কিনা কখনো বিয়ে করতে চাইতো না সে বিয়ে করেছে তার চেয়ে অনেক ছোটো একটি মেয়েকে। আসলেই ভালোবাসা কখন কীভাবে কার ওপর হয়ে যায় সেটা বলা যায় না। শাহেদের জেলাসি টাও ভালো লেগেছেন মাহির নেওয়াজ চরিত্র টাও অনেক সুন্দর। কুহুর সাথে তার আচরণ ভীষণ সুন্দর।কি সুন্দর কুহুকে বাবা বলে সম্বোধন করার অনুমতি দিয়ে দিল। এখন দেখার অপেক্ষা যে নোমানের সাথে কি কুহুর বিয়ে হবে না কি শাহেদ কিছু করবে। দ্বিতীয় খন্ড কবে আসবে আপু?
খুবই সুন্দর উপস্থাপন।কিন্ত পড়ে মন ভরে নাই।শেষটা হুট করেই এলোমেলো হয়ে গেলো।
এটা অসাধারণ এক গল্প, এর সিজন ২ এর অপেক্ষা রইলাম
গল্পটা সুন্দর হয়েছে কিন্তু ডার্ক রোমাঞ্চ কম আপু রোমান্স একটু বেশি দিও ২য় খন্ডে🫣🫣🫣🫣 অসাধারণ সুন্দর হয়েছে গল্পটা নীলা আপু 🥰🥰
এটার কি next part আছে