

ইয়োসিহিরো গাড়ি এক্সিডেন্ট করে একটা হাসপাতালের ইমারজেন্সিতে মারা গিয়েছিলো। ও মারির সাথে গোপনে দেখা করতে গিয়েছিলো। যে কারণে আমরা কেউ কিছু জানতাম না। আমার বাবা একটা বড় হাসপাতালে সার্জন ছিলেন। আমাদের জানা থাকলে ওকে হয়ত তাড়াতাড়ি সেখানে নিয়ে যেতে পারতাম, ওর বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। আর কোন কাহিনি কি এরকম একটা বাজে অনুভূতি রেখে যেতে পারে? আমার ধারনা মারি এরকম ভয়াবহ বিষণ্ণতায় আক্রান্ত হয়েছিলো কারন দুর্ঘটনার সময় ও ট্রেন ষ্টেশনের কাছে একটা ক্যাফেতে ভাইয়ার জন্য অপেক্ষা করছিলো। জায়গাটা ডেটিং এর জন্য জনপ্রিয়। ও কফির অনেকগুলো রিফিল নিল, দুই পিস কেক খেল, একটা লেমন সোডা খেল, আইসক্রিম খেল… পুরো পাঁচ ঘন্টা অপেক্ষা করে তারপর ধীর পায়ে বাসায় ফিরে গিয়ে প্রেমিকের মৃত্যুর খবর পেল।