

ভুবনপুর—একটি শান্ত, প্রাচীন জনপদ। কিন্তু হঠাৎ করেই সেখানে নেমে আসে আতঙ্ক। গ্রামের বিভিন্ন প্রান্তে একের পর এক গর্ভবতী নারীর লাশ মিলতে শুরু করে। অন্যদিকে এক মায়াবতী রাতের আঁধারে শুনতে পায় বাঁশির সুর। ছুটে গিয়ে খুঁজলেও আর পায় না সেই বাঁশিওয়ালাকে। কে সেই অচেনা বাঁশিওয়ালা? কী চায় সে? গ্রামের কেউ কেউ বলে, প্রতিটি ঘটনার আগের রাতেই নাকি শোনা যায় দূর থেকে ভেসে আসা এক বিষণ্ন বাঁশির সুর। ভুবনপুরেরই দুই স্থানীয় বন্ধু—শৈশব থেকে একসঙ্গে বড় হওয়া। দু’জন যেন এক আত্মা, এক শক্তি। এই ঘটনার ভেতরের সত্য খুঁজতে চায় তারা। তারা খুনি ধরতে নয়, বরং নিজেদের গ্রামকে অযথা কুসংস্কার আর গুজব থেকে বাঁচাতে এগিয়ে আসে। কারণ তারা জানে, যে মানুষটিকে সবাই সন্দেহ করছে, সেই বাঁশিওয়ালা আসলে নিরীহ এক ভবঘুরে শিল্পী; বহুদিন ধরে গ্রামে ঘুরে বেড়ায়, কারও ক্ষতি করে না। যে স্নিগ্ধ সুর ধরতে পারে—কখনো প্রেমের, কখনো বিরহের—সে কীভাবে খুনি হতে পারে! শুরু হয় রহস্য উন্মোচনের পথ। মায়াবতী খুঁজতে শুরু করে সেই অচেনা বাঁশিওয়ালাকে। খুঁজে পাবে কি তাকে?
"আমার বরাবরই রহস্য অনেক ভালো লাগে লেখিকা আপুর গল্প গুলো একদম আমার মনমতো হয় রহস্য দিয়ে ভরা পড়তেও অনেক ভালো লাগে এবং আশা করি সামনেও আপুর কাছ থেকে এরকম ইন্টারেস্টিং রহস্যজনক গল্প পড়তে পারব❤️❤️❤️❤️❤️"
আমার বরাবরই রহস্য অনেক ভালো লাগে লেখিকা আপুর গল্প গুলো একদম আমার মনমতো হয় রহস্য দিয়ে ভরা পড়তেও অনেক ভালো লাগে এবং আশা করি সামনেও আপুর কাছ থেকে এরকম ইন্টারেস্টিং রহস্যজনক গল্প পড়তে পারব❤️❤️❤️❤️❤️
Read all reviews on the Boitoi app