

'হাসির আদালত' মূলত সেই আনন্দকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস। এই আদালতে বিচারক নেই, আইনজীবী নেই, রায় নেই—আছে কেবল গল্পের ফাঁকে ফাঁকে ছড়িয়ে থাকা মিষ্টি হাসি। প্রেমের চিরুনি থেকে শুরু করে ছাদের ফ্যান, ডাটা প্যাকের ভালোবাসা থেকে ভাইরাল স্বপন, কিংবা হাঁড়ি-পাতিলের আদালত—সবকিছুই এখানে হাজির হয়েছে হাসির সাক্ষ্যপ্রমাণ হিসেবে। প্রতিটি গল্প পাঠককে মনে করিয়ে দেবে, জীবনের জটিল অঙ্কও রম্যের রঙে রাঙালে হয়ে ওঠে সহজ, সরল আর আনন্দময়। 'হাসির আদালত'-এর গল্পগুলো কেবল বিনোদন নয়; এগুলো সমাজের নানা দিক, মানবচরিত্রের বৈপরীত্য, সংসারের টানাপোড়েন আর দৈনন্দিন জীবনের ছোটখাটো ঘটনা থেকে উঠে আসা একেকটি রূপক। কোথাও আছে স্যাটায়ার, কোথাও আছে মজার কৌতুক, আবার কোথাও লুকিয়ে আছে গভীর বার্তাও।